রাজনীতি

আদালতে খালেদা জিয়া

আদালতে খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলার শুনানিতে অংশ নিতে বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ও চ্যারিট্যাবল ট্রাস্টের পাঁচ কোটি টাকা দুর্নীতি মামলার শুনানিতে হাজিরা দিতে সকাল ৯টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন।

আজ দুটি মামলারই বাদী ও প্রথম সাক্ষীকে আসামী পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ছয় আসামির মধ্যে দুইজন মামলার শুরু থেকেই পলাতক, অন্যরা জামিনে আছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চার আসামির তিনজন জামিনে, অপর একজন পলাতক।

বিষয়:খালেদা জিয়া-মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…