চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে এসে খালেদা জানলেন কোর্ট শুরু হবে দুই ঘণ্টা পর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
আদালত
A A

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকালে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। হাজির হওয়ার পর জানতে পারেন আজ কোর্ট শুরু হবে বেলা ২টায়!

মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৪৫ মিনিটে বকশীবাজারে প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন।

কোর্ট বিলম্ব করছেন কেন জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ ডেথ রেফারেন্সের কারণে কোর্ট ২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ডেথ রেফারেন্স হলো সিনিয়র আইনজীবী যারা মারা গেছেন তাদের সম্মানে স্মরণ সভার আয়োজন করা হয় প্রতি বছর। এর জন্য দেশের সকল কোর্ট ২টা পর্যন্ত মুলতবি থাকে। তার জন্য ম্যাডাম খালেদা জিয়ার আদালতও আজ মুলতবি থাকবে।

তিনি বলেন, এখন যদি ম্যাডাম বাড়ি ফিরে যাবার আবেদন করেন তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে ম্যাডামকে আজ অব্যাহতি দিতে পারেন আদালত।

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিসির প্রসিকিশনের সাথে আমাদের আইনজীবী মাসুদ আহমদ তালুকদার কথা বলেছেন, তাকে বলা হয়েছিল কোর্ট শুরু হবে ১১টায়। কিন্তু এখানে এসে জানতে পারি যে আজ কোর্ট ২টায় শুরু হবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. জয়নাল আবেদীন বলেন, সুপ্রিমকোর্টও ডেথ রেফারেন্স করে থাকে। তবে তার জন্য আগে থেকে নোটিশ দেয়া হয়। এখানে তা করা হয়নি।

Reneta

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম কোর্ট শেষ না পর্যন্ত কোর্টে অবস্থান করবেন। তিনি অব্যাহতির আবেদন করবেন না।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হলেও আজ অপর আসামি সরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি-তর্ক শুনানির দিন ছিলো। সরফুদ্দিন আহমেদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ যুক্তি উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি আসামী কাজী সালিমুল হক কামালের পক্ষেও যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

এর আগে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আসামী শরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তি-তর্ক উপস্থাপন এর দিন ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ ৬ আসামির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন।

সরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হক কামালের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হলে যুক্তি খণ্ডনের সময় পাবে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শেষে এই মামলার রায়ের দিন ধার্য করবেন আদালত।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT