চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের প্রশ্ন: শিক্ষক লাঞ্ছনার হোতা কে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:২৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ। অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি আদালত প্রশ্ন রেখেছে: তাহলে ওই ঘটনা কে ঘটালো?

পুলিশের দাবি, জবানবন্দিতে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বলেছেন, তিনি এবং সেলিম ওসমান ঘটনার শিকার। কিন্তু, আইন ও সালিশ কেন্দ্র বলছে, শিক্ষকের বক্তব্য জানতে কোনো পুলিশ সদস্য যোগাযোগই করেনি। সব শুনে ১০ আগষ্ট আদেশের দিন ঠিক করেছেন হাইকোর্ট। 

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় রুল জারির পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে প্রতিবেদন দিতে বলেছিলেন হাইকোর্ট। জেলা প্রশাসকের পর পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ। 

Banglabid

ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, তদন্ত প্রতিবেদনে শ্যামল কান্তি ভক্তসহ ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, সেখানে তারা বলেছেন শ্যামল কান্তি ভক্ত ও সেলিম ওসমান দুজনেই পরিস্থিতির শিকার। জনতার দাবিতেই ওই ঘটনা ঘটেছিলো, তবে কি নির্দেশ দিয়েছিলো সেই বিষয়ে কিছু লেখা নেই।

‘শ্যামল কান্তিও বলেছেন, তিনি ও নিজে ও শামীম ওসমান পরিস্থিতির শিকার। এবং উনিসহ অন্যরা বলেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কেউ কোনো অভিযোগ নিয়ে আদালতেও যাবেন না।’

পুলিশের প্রতিবেদন পেয়ে ওই প্রতিবেদন নিয়ে কিছু মন্তব্য করেছেন হাইকোর্ট বেঞ্চ। 

Reneta

আবেদনকারী ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আইনজীবী এম কে রহমান জানান, কোর্ট বলেছেন তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যে ছবি ও নিউজ এসেছে সেটা কি? সেটার মাস্টারমাইন্ড কে? আমরা রুল জারি করলাম সেই বিষয়েও কিছু বলা হয়নি। কোর্ট এই প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট নয়। কোর্ট ১০ আগস্ট আদেশের দিন ঠিক করেছেন।

সেসময় আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শিক্ষকের জবানবন্দি বিষয়ে আদালতকে নতুন তথ্য দেন। 

আইন ও সালিশ কেন্দ্রের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না বলেন, আমরা শ্যামল কান্তির সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন, তদন্তের কাজে কোনো পুলিশ অফিসার তার সঙ্গে দেখাই করেনি। কখন কোথায় কি নিউজ এসেছে সেসব আমরা এফিডেবিট করে কোর্টের কাছে জমা দিয়েছি। এই প্রতিবেদন দেখার পর সবার একটাই প্রশ্ন ছিলো, তাহলে ঘটনা ঘটালো কে? সেটা জানার জন্য পুলিশ যে পর্যাপ্ত নয় তা এই রিপোর্ট থেকেই জানা গেলো। এখন কোর্ট বলছেন জুডিশিয়ালি ইনকোয়ারি ছাড়া উপায় নাই। আমরাও সেক্ষেত্রে একমত। 

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তাই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মহত্যা করতে গিয়েছিলেন পিস্টোরিয়াস

পরবর্তী

‘আমি আশাবাদী ইংল্যান্ড বাংলাদেশে আসবে’

পরবর্তী

‘আমি আশাবাদী ইংল্যান্ড বাংলাদেশে আসবে’

উত্তরাঞ্চলে বন্যা কমলেও বেড়েছে দক্ষিণাঞ্চলে

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT