চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যা করতে গিয়েছিলেন পিস্টোরিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

প্যারাঅলিম্পিয়ান ‘ব্লেড রানার’ খ্যাত অস্কার পিস্টোরিয়াস জেলে বসেই হাতের কব্জি ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল অনলাইন। কারারক্ষীরা দ্রুত আহত পিস্টোরিয়াসকে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও সাউথ আফ্রিকার গণমাধ্যম জানায়, মূলত হতাশা থেকেই আত্মহত্যা করতে গিয়েছিল পিস্টোরিয়াস। জেলখানার রুম থেকে পুলিশ দুটি রেজর ব্লেড উদ্ধার করেছে।

যদিও এ ঘটনার পর পিস্টোরিয়াস আত্মহত্যা করার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাতে গিয়েছিলাম, এর মাঝে গভীর রাতে টয়লেট থেকে ফিরতে গিয়ে পিছলে পড়ে যাই এবং হাতে ও মাথায় প্রচুর আঘাত পাই।

তবে শনিবার সকাল থেকেই কারাগারে অনেক বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করেন। পরে পরিবারের সদস্যদের তার আঘাতের কথা জানান।

অসুখের কারণে মাত্র এক বছর বয়সেই পিস্টোরিয়াসের হাঁটুর নীচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছিল৷ কিন্তু তারপরও দমে যাননি তিনি৷ বরং কার্বন ফাইবার ব্লেডের ওপর ভর দিয়ে দৌড়ে খ্যাত হয়েছিলেন পিস্টোরিয়াস। ২০১২ সালে অলিম্পিকেও অংশ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট।

এর আগে ২০০৮ সালের বেইজিং প্যারালিম্পিকে একশ, দু’শ এবং তিন’শ মিটার দৌড়ে সোনা জয় করেন তিনি। এমনকি টাইম ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যেও ছিলেন এই ক্রীড়াবিদ।

Reneta

কিন্তু হলিউডের সিনেমার মতোই বদলে যায় পিস্টোরিয়াসের জীবন।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে জনপ্রিয় মডেল বান্ধবী রিভাকে গুলি করে খুন করেন তিনি। নিজ বান্ধবী ও মডেল রিভা স্টিনকেম্পকে হত্যার দায়ে পিস্টোরিয়াসকে ছ’বছরের কারাদণ্ড দেয় দক্ষিণ আফ্রিকার এক আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কার পিস্টোরিয়াস
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT