নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আদালতের পরিবেশ ভালো না হলে যে সাজাই হোক তিনি আর হাজিরা দিতে যাবেন না।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ মামলার শুনানি শেষে ১৩ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিচারক পরিবর্তন হওয়ায় ১১ বছর ধরে চলতে থাকা নাইকো দুর্নীতি মামলার শুনানি নতুনভাবে শুরু হয়েছে।
খালেদা জিয়ার বিপক্ষে অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তি দাবি করেছেন বিএনপি নেতারা।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের দুদক নাইকো মামলাটি করে।
২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







