চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের আমলে সাখাওয়াতসহ ৯ রাজাকারের অপরাধ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
২:৫৪ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

যশোরের সাবেক এমপি ও সাবেক জামায়াত নেতা সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের বিরুদ্ধে পাঁচ অভিযোগের মধ্যে চারটি আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। আদালত ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিনও ঠিক করেছেন। তবে প্রথমবারের মতো অভিযোগ আমলে নেওয়ার পর্যায়ে তিনি আসামীকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। একসময় জামায়াতের সঙ্গে জড়িত থাকলেও এখন জাতীয় পার্টির নেতা তিনি। সাখাওয়াতসহ আসামীদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, শিশু হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয়।

দাখিল করা অভিযোগ পর্যালোচনা শেষে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামীপক্ষের আইনজীবী বলেন, নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আমরা আশা করছি, সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন দাখিল করলে, সেই সব সাক্ষ্যপ্রমাণ ডিসক্রেডিট করার মাধ্যমে তারাও অবিযোগ থেকে অব্যাহতি পাবেন।  

তবে এই মামলার অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় ১২ আসামীর মধ্যে আটক থাকা আকরাম হোসেন ও ওজিয়ার মোড়ল এবং পলাতক মশিয়ার রহমানকে অব্যাহতি দেন ট্রাইবুনাল।

আসামীপক্ষের আইনজীবী জানান, কোনো ধরনের সম্পৃক্ততা আদালত দেখাতে পারেনি। সেই জন্য ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তাদের অত্র মামলার সম্পৃক্ততা থেকে অব্যাহতি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, একটি এলাকায় রাজাকার ক্যাম্পের সকল অন্যায়ের দায় ঐ ক্যাম্পের সকল বাহিনীর উপরই বর্তায়। ট্রাইব্যুনাল আমাদের সেই বক্তব্যটি গ্রহণ করেনি। 

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তিন আসামীর অব্যাহতি আদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন তারা। আইনে রিভিউয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কি, খুশি ?’ উত্তর পেলাম – ‘জী, খুব খুশি’

পরবর্তী

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমাবেশ

পরবর্তী

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমাবেশ

রাজধানীতে কর্মজীবীদের দিন কেটে যায় রাস্তায়

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT