চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহন্তারক থেকে আত্মগঠনের পথ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

গত কয়েক দিনে আমরা বিস্ময়কর একটি ধারাবাহিক খবর লক্ষ্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অস্বাভাবিক আত্মহত্যার সংবাদ। সর্বশেষ ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হুজাইফা রশিদ নামে আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। হুজাইফা রশিদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে এ সংক্রান্ত আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে জানা যায়, হুজাইফা রশিদসহ গত এগার দিনে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘‘গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক ছাত্রী আত্মহত্যা করেন। এর দুইদিন পর ১৪ নভেম্বর আত্মহত্যা করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লাইলা আঞ্জুমান ইভা। এছাড়া গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেন।’’ এসব খবরের মধ্যেই এসেছে আরেক শিক্ষার্থীর আত্মহত্যার খবর।

এর আগে চলতি বছরের শুরুর দিকে আলোড়ন তুলেছিল ঢাবি ফিন্যান্সের ২২তম ব্যাচের শিক্ষার্থী তরুণ হোসেন এবং সংগীত বিভাগের ৪র্থ বর্ষের মুশফিক বাবু নামের শিক্ষার্থীর আত্মহত্যার খবর।

অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ই এসব খবরের একমাত্র শিরোনাম নয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আত্মহত্যার খবরে শিরোনাম হচ্ছে। কয়েকমাস আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুমতা হেনা নামে এক ছাত্রী এবং একই সেশনের তার প্রেমিক রোকনুজ্জামান আত্মহত্যা করেন বলে জানা গেছে।

শুধু তারাই নয়, এ তালিকায় রয়েছেন সাতক্ষীরার সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ।

Reneta

বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ হিসেবে মানসিক বিষণ্ণতা, বেকারত্ব, প্রেম এবং পারিবারিক কলহকে দায়ী করছেন। আমরা মনে করি, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় যেমন দায় এড়াতে পারে না, ঠিক তেমনই শিক্ষার্থীদের এসব প্রতিকূলতা কাটিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে। কারণ, আত্মহত্যা কখনোই সমাধান নয়।

এক্ষেত্রে ক্লাসে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থী এবং তরুণ সমাজ কেন অকালে এভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তা খুঁজে বের করতে হবে। এছাড়া আত্মহত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছড়িয়ে দেয়ার বিকল্প নেই বলেও আমরা মনে করি।

পরিবার, বিশ্ববিদ্যালয় পরিবার, বন্ধু-বান্ধবদের সমন্বয়ে আত্মবিধ্বংসী পথ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সকলকে সচেষ্ট হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিবিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আত্মহত্যাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT