আত্মহত্যার প্রবণতা কমাবে ‘স্প্র্যাভাটো’!

প্রতিষ্ঠানটির পরিচিত লোগোটি উজ্জ্বল করে দেখানো হয়েছে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিষণ্নতায় ভোগা মানুষের আত্মহত্যার প্রবণতা কমাতে নাকের ড্রপ (ন্যাজাল স্প্রে) আনছে জনসন অ্যান্ড জনসন। এই ওষুধ ব্যবহারের মাধ্যমে বিষণ্নতা রোগ সারিয়ে তোলাও সম্ভব বলে দাবি করছেন চিকিৎসকরা।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ড্রপটির অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে তাড়াতাড়িই বাজারে আসবে ওষুধটি।
মার্কিন এ কোম্পানিটির ‘নিউরোসায়েন্স মেডিক্যাল অ্যাফেয়ার’ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ক্রেমার জানিয়েছেন, ওষুধটি আত্মহত্যাপ্রবণ ব্যক্তিকে এই প্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করবে বলে তাদের আশা।
‘নিউরোসায়েন্স মেডিক্যাল অ্যাফেয়ার’ ইউনিট মনে করে যুক্তরাষ্ট্রে ১ কোটি ৭০ লাখ মানুষ হতাশাগ্রস্ত। এই জনগোষ্ঠীর ১১-১২ শতাংশ মানুষের জন্য ওষুধটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
মাইকেল ক্রেমার জানিয়েছেন, ২০১৯ সালে প্রাথমিক অনুমোদন পাওয়ার পর ‘স্প্র্যাভাটো’ নামের ওষুধটি পরীক্ষামূলক ব্যবহার করে প্রায় ৬ হাজার মানুষ উপকার পেয়েছেন।
‘স্প্র্যাভাটো’ ব্যবহারকারীদের মধ্যে গবেষণা চালিয়ে ইয়েল ডিপ্রেশন রিসার্চ প্রোগ্রাম- এর পরিচালক জেরার্ড সানাকোরা বলেছেন, এই ওষুধ হয়তো আত্মহত্যার প্রবণতার সঙ্গে লড়াইয়ে ব্যক্তিকে কিছু বাড়তি শক্তিও যোগায়।






