চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাস নিয়েই সাউদাম্পটন যাচ্ছে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:২৫ অপরাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: লিগ পর্বে বাংলাদেশের ৯ ম্যাচের ৬টি শেষ। বাকি আর ৩ ম্যাচ। তৃতীয় ধাপের শুরুটা হবে আফগানিস্তানের বিপক্ষে। পরের দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। যাদের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দেখা হয়েছিল টাইগারদের।

সোমবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। নটিংহ্যাম ছেড়ে বাংলাদেশ পরের ম্যাচের ভেন্যুর উদ্দেশে রওনা হবে শুক্রবার স্থানীয় সময় ১২টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা)। লন্ডন হয়ে সাউদাম্পটনে পৌঁছাবে দল। এবার বাস ভ্রমণ সাড়ে সাত ঘণ্টা।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পরও পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে পঞ্চম স্থানেই। একধাপ উপরে উঠতে হলে জিততে হবে শেষ তিন ম্যাচ। তাতেও অবশ্য নিশ্চিত নয় সেমিফাইনাল। এখন পর্যন্ত শীর্ষ চারে থাকা দলগুলোর একটি যদি ১১ পয়েন্ট ছুঁতে না পারে বা পেছন থেকে কেউ এসে যদি টাচলাইনে পৌঁছাতে না পারে, তাহলেই কেবল সম্ভব হবে।

অস্ট্রেলিয়ার ৬ ম্যাচে ১০, নিউজিল্যান্ডের ৫ ম্যাচে ৯, ইংল্যান্ডের ৫ ম্যাচে ৮ ও ভারতের ৪ ম্যাচে ৭ পয়েন্ট। ৬ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকা কঠিন হলেও আশা ছাড়ছেন না দলের কেউ।

অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকাতে না পারলেও ৩৩৩ তুলতে পেরে আত্মবিশ্বাসী দল। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রান তাড়া করে জয় এসেছিল ৫১ বল আগেই। টন্টন ও নটিংহ্যাম টানা দুই ম্যাচে তিনশর উপরে রান করে ব্যাটসম্যানরা খুব আত্মবিশ্বাসী।

টাইগার ওপেনার তামিম ইকবাল বলে গেলেন সে কথাই, ‘ইতিবাচক দিক হচ্ছে আমরা শেষ দুই ম্যাচেই কিন্তু তিনশর বেশি রান করেছি, তাড়া করতে নেমে। তাতে একটা বিশ্বাস ব্যাটসম্যানদের মধ্যে আসে যে, আমরা যদি ওই রানটা ডিফেন্ড করতে পারি তাহলে আমাদের সুযোগ থাকবে চেজ করে ফেলার। ভালো দিক হচ্ছে আমরা এ বিশ্বাসটা করতে শুরু করেছি। কিন্তু যেটা আমরা চাইবো, বোলিংয়ের পার্ট যদি দেখেন তিন-চার ওভারের একটা স্পেল ছিল যেখানে খেলাটা হাত থেকে সরে গেছে। শেষ তিন ওভার যদি দেখেন, আমরা খারাপ বোলিং করিনি। সবাই মিলে মিসটেক করেছি বলে ম্যাচটা হেরেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আম, আমজনতা আম নিয়ে উপকথা

পরবর্তী

ঢাকা ২০৪০: সাইন্স ফিকশন নয়, সামাজিক ছবি

পরবর্তী

ঢাকা ২০৪০: সাইন্স ফিকশন নয়, সামাজিক ছবি

বিদায় বলে দিলেন তোরেস

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT