চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসী আবাহনীর এবার মার্জিয়া চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A
ঢাকা আবাহনী (ফাইল ছবি)

ঢাকা আবাহনী (ফাইল ছবি)

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি বধের পর আবাহনীর সামনে এবার মার্জিয়া স্পোর্টিং চ্যালেঞ্জ। এএফসি কাপে মালদ্বীপের ক্লাবটির সঙ্গে খেলতে বুধবার মাঠে নামবে দ্রাগো মামিচের শিষ্যরা। দ্বীপ দেশটিতে বিকাল ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

দুই মাস আগের দল বদলে পুরনো যোদ্ধাদের হারিয়ে এএফসি কাপে ধুঁকছিল ঢাকার ঐতিহ্যবাহী জায়ান্টরা। সেই শূন্যস্থান পূরণ করতে কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়ে এখন বেশ গোছানো ধানমন্ডির ক্লাবটি। নতুন চেহারার সেই আকাশী-নীলদের সামনেই এবার মার্জিয়া স্পোর্টিং।

এমনিতে এএফসি কাপের গ্রুপ পর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আবাহনী। চার ম্যাচ খেলে তিন হারের বিপরীতে মাত্র একটি জয়। ঘরের মাঠে গত ১৪ মার্চ মার্জিয়ার কাছে ২-০ গোলে হারার দুঃস্মৃতিও আছে বাংলাদেশের ঘরোয়া চ্যাম্পিয়নদের।

আবার সুখস্মৃতিও আছে। সর্বশেষ ম্যাচে দশ জনের দল নিয়েও বেঙ্গালুরু এএফসিকে ২-০ গোলে হারায় আবাহনী। সেই আত্মবিশ্বাস সঙ্গী হচ্ছে। চলতি দল বদলে সাদউদ্দীন, রুবেল মিয়াদের মত ফুটবলাররা আবাহনীর শক্তি বাড়িয়েছেন। মার্জিয়ার মুখোমুখি হওয়ার আগে দ্রাগো মামিচও তাই আশাবাদী।

এরপর আগামী ৩১মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দল মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT