চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মবিশ্বাসটা আরও বাড়লো: সাব্বির

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:৪৩ পূর্বাহ্ন ১৫, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

সাব্বির রহমানের অসাধারণ সেঞ্চুরিতে পাকিস্তান জাতীয় দলকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। ফতুল্লায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭ বল বাকি রেখে টাইগাররা ম্যাচ জিতে ১ উইকেটে। তবে প্রস্তুতি-পর্বে পরাজিত হলেও মূল সিরিজের নিজেদের প্রমাণ করতে প্রস্তুত পাকিস্তান। আর ম্যাচ-উইনার সাব্বির জানিয়েছেন এই জয়ে সিরিজ শুরুর আগে তাদের আত্মবিশ্বাসটা আরও বাড়লো।

৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনের পর ২০১৫ তে ফতুল্লায়। দুই দলের ক্রিকেট লড়াইয়ে বিজয়ী বাংলাদেশ। বিজয় আসলো বিসিবি একদশের হাত ধরে। তবে সিরিজ শুরুর আগে এক নতুন বাংলাদেশের গর্জনই শুনতে পাচ্ছে পাকিস্তান।

৮৪ বলে সেঞ্চুরির পর, ৯৯ বলে ১২৩ রানে থেমেছেন সাব্বির রহমান। ৭ বাউন্ডারি আর আট আটটি ছক্কায় সাজানো ম্যাচ-উইনিং ইনিংসের পরও নিজের পা মাটিতেই রাখছেন টাইগার অলরাউন্ডার।

সাব্বির বলেন, ‘আজ (বুধবার) হয়তো আমি একটু ভালো ব্যাটিং করেছি, কিন্তু পাকিস্তানের বোলিং সবসময়ই বিশ্বকমানের। আমরা সেটা জানি এবং অবশ্যই মূল সিরিজে তাদের সামাল দেওয়ার আলাদা প্রস্তুতি আছে সবার। এই ইনিংসটি আমাকে অবশ্যই বাড়তি আত্মবিশাস যোগাবে। প্রস্তুতি ম্যাচে পরাজয়ের পর তারাও চাইবে সিরিজে সেরা ক্রিকেটটা খেলতে।’

২৩ নভেম্বর ২০১৪ সালে নিজের ২৩তম জন্মদিনে ওয়ানডে অভিষেক হয় সাব্বিরের। অভিষেক ম্যাচে মাত্র ২৫ বলে ৪৪ রান করে নিজের ড্যাশিং পরিচয়টা তুলে ধরেছিলেন তিনি। বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ রান করেছিলেন সাব্বির।

এ পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৩.১২ গড়ে রান করেছেন ২৬৫ সাব্বির রহমান। ফিফটি করেছেন একটি। ওয়ানডেতে তার স্টাইক রেট ১০৫.৫৭। প্রথম শ্রেনীর ক্রিকেটে তার দুটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি আছে।

Reneta

সাব্বিরের অর্জন আছে আরও। ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটে তার অসাধারণ নৈপুণ্যেই প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করে বাংলাদেশ।

সাব্বিরসহ ওয়ার্ম-আপ ম্যাচে মাঠে নেমেছিলেন জাতীয় দলের ৫ ক্রিকেটার। সাব্বির রান পেলেও ব্যর্থ দুই ওপেনার তামিম ইকবাল আর রনি তালুকদার। তামিম ৯ আর রনি হিসেবের খাতা খুলতে পারেননি। তবে রানে ফিরেছেন ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। আর গুরুত্বপূর্ণ সময়ে ২৮ বলে ৩৬ করেছেন সোহাগ গাজী।

শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশ ক্রিকেটসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT