চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মঘাতী হামলায় রক্তাক্ত আফগানিস্তানের ভোটার নিবন্ধন কেন্দ্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী বোমা হামলা-ভোটার নিবন্ধন কেন্দ্র

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।

রোববারের এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি।

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য চলতি মাস থেকেই ভোটার তালিকা তৈরি ও হালনাগাদের কাজ শুরু হয় আফগানিস্তানে।

নিবন্ধন কেন্দ্রটির প্রবেশ পথে ভোটার হিসেবে নিবন্ধিত হতে আসা অপেক্ষমান লোকজনের ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়।আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী বোমা হামলা-ভোটার নিবন্ধন কেন্দ্র

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাক-এর মাধ্যমে ওই হামলার দায় শিকার করেছে।

আমাকের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী পশ্চিম কাবুলের দাশতে বারচি এলাকায় ভোটারদের ভিড়কে লক্ষ্য করেই বিস্ফোরক বেল্ট পরে এগিয়ে গিয়েছিল।

Reneta

ভোটার নিবন্ধন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে বিভিন্ন নিবন্ধন কেন্দ্রে অন্তত চারটি হামলা হলো।আফগানিস্তান-কাবুল-আত্মঘাতী বোমা হামলা-ভোটার নিবন্ধন কেন্দ্র

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি’কে এর আগে বলেছিলেন, তালেবান এবং আইএস নির্বাচনের আগে জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কানি দিতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাধারণ মানুষকেই টার্গেট করবে।

কিন্তু আগে থেকে সরকার আশঙ্কা করার পরও দেশটিতে নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট কঠোর ব্যবস্থা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-বোমা
শেয়ারTweetPin3

সর্বশেষ

নিখোঁজের একদিন পর নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধার

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন বলে, পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক

এপ্রিল ১৩, ২০২৬

মার্কিন অবরোধের হুমকিতে বন্ধ হতে পারে ইরানের তেল বিক্রি

এপ্রিল ১৩, ২০২৬

আরাকান আর্মির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ

এপ্রিল ১৩, ২০২৬

শেষ শ্রদ্ধায় তারকাদের ঢল, আবেগে ভাসলো মুম্বাই

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT