চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিয়া মহলে নিহত আরো ২ জঙ্গির লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানায় কমান্ডো অভিযানে নিহত আরো দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। দুটি লাশের শরীরেই সুইসাইড বেল্ট বাধা রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সেনা সদস্যরা ওই দুই জনের লাশ উদ্ধার করেন। উদ্ধারের পর এখন লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, লাশ দুটি পেলে তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করবে।

অন্যদিকে সোমবার উদ্ধার হওয়া নারী জঙ্গি মর্জিনা ও তার স্বামী কাওছারের লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরের পর শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার বিকেলে শিববাড়ির আতিয়া মহল দখলে নেয়ার পর সেনা সদস্যরা তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে।

ওই ভবনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে তল্লাশী অভিযান চালানো হচ্ছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এছাড়া ভবনের আশপাশেও তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

Reneta

গত বৃহস্পতিবার আতিয়া মহল নামের ভবনে জঙ্গি আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলে। অপারেশন টোয়াইলাইট নামে অভিযান চালায় সেনাবাহিনী।

এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছ’জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন টোয়াইলাইটজঙ্গিসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT