ক্রিকেট

আতঙ্ক ছড়িয়ে তামিম-মাশরাফীদের অনুশীলনে নামল হেলিকপ্টার

তামিম-মাশরাফীর অনুশীলনে হেলিকপ্টার উপস্থিত, ক্রিকেটাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে হেলিকপ্টার উপস্থিত, খেলোয়াড়রা প্রস্তুত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: এমএ আজিজ স্টেডিয়ামে চলছিল মিনিস্টার ঢাকার অনুশীলন। নেটে ব্যাট করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও শেহজাদ। হঠাৎ দেখা যায় একটি হেলিকপ্টার নেমে আসছে। তামিম-মাশরাফীরা বুঝতে পারেননি মাঠেই অবতরণ করবে সেটি।তামিম-মাশরাফীর অনুশীলনে হেলিকপ্টার উপস্থিত, ক্রিকেটাররা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো মাঠ ফাঁকা থাকলেও পশ্চিম পাশে থাকা খেলোয়াড়দের কাছেই ল্যান্ডিং করে হেলিকপ্টার। ধূলায় তখন খেলোয়াড়রা কেউ কাউকে দেখতে পাচ্ছিলেন না। দৌড়ে বাউন্ডারির রেলিংয়ের পাশে চলে যান সকলে।তামিম-মাশরাফীদের অনুশীলনে হেলিকপ্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর মাঠে ঢোকে স্কয়ারের অ্যাম্বুলেন্স। সেটি থেকে মুমূর্ষু একজন রোগীকে বের করে হেলিকপ্টারে তোলা হয়। ১৫ মিনিট বন্ধ থাকে মাশরাফীদের অনুশীলন। পরে জানা গেছে সড়ক দুর্ঘটনায় মুমূর্ষ একজনকে জরুরি ভিত্তিতে নেয়া হচ্ছে ঢাকার স্কয়ার হাসপাতালে। আর হেলিকপ্টারের জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়েছিল মাঠের উত্তর দিকে।

বিষয়:তামিম বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মাশরাফী মিনিস্টার ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…