৩৭ বছরে সংস্কার না হওয়ায় বাস যাত্রী আর পরিবহন মালিক-শ্রমিকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেখান থেকে নিয়মিত রাজস্ব আদায় হলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা।
প্রায় দুই একর জমির উপর ১৯৮১ সালের ২ জুলাই আর কে রোডে উদ্বোধন করা হয় হয় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। র্দীঘ সময়ে সংস্কার না হওয়ায়, জরাজীর্ণ হয়ে পড়েছে টামির্নাল ভবনটি। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। বিশ্রামাগারসহ বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রতিদিন।
নির্মাণের ৩৭ বছরেও টার্মিনালের সংস্কারের পদক্ষেপ নেয়া হয়নি।
নব-নির্বাচিত রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন শিগগিরই আধুনিক টার্মিনাল নির্মাণের কথা।
রংপুর ও রাজশাহী বিভাগের সহস্রাধিক বাস প্রতিদিন এ টার্মিনাল থেকে চলাচল করছে।
আরও দেখুন মেরিনা লাভলীর ভিডিও রিপোর্ট:








