চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আতঙ্কিত’ হওয়ার কিছু দেখছেন না টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে বরাবরের মতই হট-ফেভারিট ভারত। তারা কিনা মূল আসরে নামার আগে বিশাল ব্যবধানে হেরে বসলো নিউজিল্যান্ডের কাছে। যদিও ম্যাচটা ছিল গা-গরমের। কিন্তু বিশ্বযজ্ঞের দুয়ারে দাঁড়িয়ে ব্যাটে-বলে এমন বিপর্যয় অশনি সংকেত হিসেবে দেখে কোহলিদের সমালোচনা শুরু করেছেন ভারতীয়রা। চলছে কাঁটাছেড়াও।

সমর্থকদের এমন মাতম, এমন সমালোচনা দেখে বেশ বিরক্ত ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০১১ বিশ্বকাপ জয়ী তারকার মতে ভোরের সূর্য দেখে সন্ধ্যার পূর্বাভাস দেয়া মস্ত বড় বোকামি!

‘প্রস্তুতি ম্যাচ দেখে দলের পারফরম্যান্স বিবেচনা করা আমার শোভা পায় না। এটা একটা টুর্নামেন্ট। আর টুর্নামেন্টে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। আপনারা যা নিয়ে এমন হৈচৈ করছেন, সেটা এখনো শুরুই হয়নি। আর প্রস্তুতি ম্যাচে দলগুলো ভিন্নভাবে প্রস্তুতি নেয়, সবাইকে বাজিয়ে দেখার চেষ্টা করে। বোলিংয়ে ভিন্নতা আনার চেষ্টা করে।’ মুম্বাই টি-টুয়েন্টি লিগের এক সংবাদ সম্মেলনে এমন করেই বলেছেন লিটল মাস্টার।

‘আমার মনে হয় দলকে সুস্থির হওয়ার সময় দিতে হবে। বিশ্বকাপের মতো বড় আসরে দুই-এক ম্যাচ এদিক সেদিক হতেই পারে। প্রস্তুতি ম্যাচে ভারত থিতু হওয়ার চেষ্টা করেছে। মূলপর্বে গেলেই খেলায় পরিবর্তন চলে আসবে। আমার মনে হয় না এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু আছে!’

সব প্রস্তুতি ম্যাচেই দলগুলো তাদের বিকল্প খেলোয়াড়ের অবস্থা দেখার জন্য মাঠে নামিয়ে দেয়। মূলত নিজেদের সেরা একাদশকে লুকিয়ে রাখতেই এই পরিকল্পনা থাকে দলগুলোর। সেটা করতে গিয়েই হার দেখেছে ভারত, শচীনের ভাবনা এমনই।

‘বেশিরভাগ প্রস্তুতি ম্যাচেই দলগুলো তাদের সেরা খেলোয়াড়দের খেলায় না। মূল বোলার আর ব্যাটসম্যানদের দেয়া হয় বিশ্রাম। আবার একই সময়ে বিকল্প খেলোয়াড়দের বাজিয়ে দেখা হয়। যেন প্রয়োজনীয় সময়ে এই খেলোয়াড়রা অস্বস্তি বোধ না করে, সেজন্যই এই ব্যবস্থা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত ক্রিকেট দললিড স্পোর্টসশচীন টেন্ডুলকর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT