চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন টি-টুয়েন্টি সিরিজে খেলবেন শচীন-লারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। বাইশ গজের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা আরও একবার মাঠে নামছেন। টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলবেন দুই সাবেক সুপারস্টার। আগামী বছর ভারতে অনুষ্ঠিত ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে’ অংশ নিচ্ছেন তারা।

অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে এই ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হবে। শুধু শচীন-লারাই নন, মাস্টারব্লাস্টারের সাবেক ওপেনিং পার্টনার বীরেন্দ্র শেবাগও অংশ নিচ্ছেন টুর্নামেন্টে। থাকছেন ব্রেট লি, জ্যাক ক্যালিস, মুত্তিয়া মুরালিধরন, তিলকারত্নে দিলশান, শিবনারায়ণ চন্দরপল ও জন্টি রোডসের মতো বিশ্বখ্যাত সাবেকরা।

ইএসপিএন-ক্রিকইনফো নিশ্চিত করেছে, আগামী বছর ২-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এতে অংশ নিতে যাওয়া দলগুলো ইন্ডিয়া লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, সাউথ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

৪৬ বছরের শচীন আজও বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ওয়ানডে ও টেস্ট রান সংগ্রাহক। ৩৪,০০০-এর ওপর রান ও ১০০টি সেঞ্চুরির মালিক ভারতীয় কিংবদন্তি। ২০০৮ সালে ক্যারিবিয়ান কিংবদন্তি লারার টেস্ট ক্রিকেটে করা সর্বোচ্চ রানের (১১,৯৫৩) রেকর্ড ভেঙে দেন লিটলমাস্টার। যদিও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড আজও অক্ষত। যা ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগাতে ২০০৪ সালে করেছিলেন ক্রিকেটের বরপুত্র।

২০১৩তে অবসরের পর এই নিয়ে তৃতীয়বার ব্যাট হাতে মাঠে নামবেন শচীন। ২০১৪তে অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে এমসিসির হয়ে লর্ডসে খেলেছেন। এরপর ২০১৫তে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তিনটি প্রদর্শনী টি-টুয়েন্টি ম্যাচে খেলেন শচীন।

সিরিজ আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে অনুমতি পেয়েছে আয়োজকরা। তাছাড়া এরইমধ্যে ১১০ জন সাবেক ক্রিকেটার টুর্নামেন্টে নিজেদের খেলার নিশ্চিত করেছেন বলেও জানাচ্ছে ক্রিকইনফো।

Reneta

বিশ্বজুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আদলেই হবে এই টুর্নামেন্ট এবং দলগুলো কেবল টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরই রাখা হয়েছে। যদিও বাংলাদেশ-পাকিস্তান থেকে কোনো দল সেখানে থাকছে না।

এই সিরিজ আয়োজনের দায়িত্বে থাকছে একটি পেশাদার ম্যানেজমেন্ট গ্রুপ এবং মহারাষ্ট্র সরকারের রোড সেফটি সেল। তাদের পরিকল্পনার অংশ হল পুরো ভারত জুড়ে ১০ বছর ধরে এই সিরিজ আয়োজন করা, যা শুরু হবে মুম্বাই থেকে।

যদিও খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিরাই দেখভাল করবে এবং টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ ‘রোড সেফটি সেল’এ ব্যবহার করবে। কারণ এরমধ্যে দিয়েই তুলে ধরা হবে সড়ক দুর্ঘটনায় ভারত কীভাবে শীর্ষে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রায়ান লারাশচীন টেন্ডুলকর
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT