চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে জাতীয় আইসিটি পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে আট ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে আইসিটি পুরস্কারে ভূষিত করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আইসিটিতে অবদানের জন্য এ অনুষ্ঠানে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্মার্ট নাগরিক সেবায় অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

Banglabid

তার পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে তানিশা ফারিয়ামান হক ও ওয়ামিক উমাইরা।


স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবায় অবদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, সফটওয়্যার ইনোভেশন ক্যাটাগরিতে লিডস করপোরেশন লিমিটেড ও লিডসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ, আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় অবদানের জন্য ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবারের তথ্যপ্রযুক্তি পুরস্কার পেয়েছে।

Reneta

আইসিটি শিক্ষায় অবদান এবং প্রযুক্তি ব্যবহারের উৎকর্ষতার বিবেচনায় শিক্ষা ক্যাটাগরিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মোবাইল ফোন ব্যবহার করে কৃষকদের তথ্যসেবা দেওয়ার উদ্যোগের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় অবদানের জন্য স্থানীয় সরকার ক্যাটাগরিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আইটি খাতের ক্ষেত্রে ‘শ্রেষ্ঠ রপ্তানিকারকের’ পুরস্কার পেয়েছে বিজনেস প্রসেস আউট সোর্সিং কোম্পানি সার্ভিস ইঞ্জিন লিমিটেড; দি সিটি ব্যাংক লিমিটেড ‘সেরা অনলাইন ব্যাংকিং সেবা’ এবং বিভিন্ন গৃহস্থালী সেবার অনলাইন মার্কেটপ্লেস ‘সেবা এক্সওয়াইজেড’ আইটি খাতের ‘সেরা স্টার্টআপ’ এর পুরস্কার পেয়েছে।

ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে বিশেষ সম্মাননা দেয়া হয়।

পুরস্কার গ্রহণ করছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদুর রহমান পান্থ

এছাড়া তথ্যপ্রযুক্তি বিষয়ে সাংবাদিকতার জন্য পুরস্কার পেয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদুর রহমান পান্থ, দৈনিক কালের কণ্ঠের প্রযুক্তি বিভাগের প্রধান মুহম্মদ খান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার উপ-প্রধান প্রতিবেদক মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন মাশরাফীর রংপুর

পরবর্তী

ব্যাটসম্যানদের সেরা দশে বিদেশিদেরই প্রাধান্য

পরবর্তী

ব্যাটসম্যানদের সেরা দশে বিদেশিদেরই প্রাধান্য

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT