চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে থাকা ‘হৃদয়ের রংধনু’ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

উচ্চ আদালত থেকে সেন্সর বোর্ডের প্রতি আটকে থাকা সিনেমা ‘হৃদয়ের রংধনু’ বিষয়ে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশনা এসেছে। পরিচালকের দায়ের করা রিটের প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। বুধবার ছবির পরিচালক আদালতের নির্দেশনা হাতে পেয়েছেন। এদিকে সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বৃহস্পতিবার জানিয়েছেন সেন্সর বোর্ড সন্ধ্যা পর্যন্ত কোন কাগজ হাতে পায়নি।

পরিচালক রাজীবুল হোসেন জানান গত ১১ এপ্রিল তিনি উচ্চ আদালতে একটি রিট দায়ের করেন। যার প্রেক্ষিতে এ নির্দেশনা এসেছে। দেশের পর্যটনশিল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‌‘হৃদয়ের রংধনু’। ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রায় ২ বছর পূর্ণ হলেও ছাড়পত্র মেলেনি। আর এ কারণে সেন্সর বোর্ডকে এবার উচ্চ আদালত একটি নির্দেশ দিয়েছেন।

১৯ এপ্রিল সকালে সেই নির্দেশনার একটি অনুলিপি ছবিটির পরিচালক রাজিবুল হোসেনও পেয়েছেন। গত ১১ এপ্রিল তার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশনা দিলেন।

পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানান: ছবিটি আটকে না রেখে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সেন্সর বোর্ডকে ৩০ দিনের সময় দিয়েছেন উচ্চ আদলত। জানাতে সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই অনুলিপি তথ্য মন্ত্রণালয় ও পর্যটন করপোরেশনেও পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পরিচালক রাজিবুল হোসেন আরো বলেন: আমরা সেন্সর বোর্ডকে এর আগে উকিল নোটিশ পাঠিয়েও কোন প্রত্যুত্তর পাইনি। ফলে আমরা রিট দায়ের করি। এখন দেখার বিষয় সেন্সর বোর্ড কী করেন। কোন সিদ্ধান্ত নেয়। আমরা ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাব।

শিল্পীদের সঙ্গে বাম থেকে তৃতীয় পরিচালক রাজীবুল হাসান

এ প্রসঙ্গে চলচ্চিত্র সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মুশফিকুর রহমান গুলজার  চ্যানেল আই অনলাইনকে বুধবার সন্ধ্যায় জানান,  ‘সেন্সর বোর্ড এখনও কিছু যেহেতু জানায়নি। সুতরাং সেন্সর বোর্ড কোন কাগজ পায়নি এটি বলতে পারি।’

Reneta

‘হৃদয়ের রংধনু’ ছবি পরপর দুবার সেন্সর বোর্ড প্রিভিউ করেছে জানিয়ে পরিচালক ও প্রযোজক রাজীবুল হাসান জানান, তিনি অনিশ্চয়তার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

২০১৬ সালের ২৮ নভেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রথম দেখেন। এর ৯ মাস পর গত বছরের ২৯ আগস্ট পর্যটনশিল্পের জন্য ছবিটি হুমকি উল্লেখ করে আটটি সংশোধনী দিয়ে প্রযোজক-পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড। আটটি অভিযোগের মধ্যে দু-একটি অভিযোগসংক্রান্ত দৃশ্য বা বিষয় ছবিতেই নেই। বাকি অভিযোগগুলো সংশোধন করে ব্যাখ্যাসহ ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর পুনরায় সেন্সর বোর্ডে ছবিটি জমা দিই। এরপর ১০ অক্টোবর ছবিটির আবার প্রিভিউ হয়। তারপর থেকে আর কোন অগ্রগতি নেই।

‘হৃদয়ের রংধনু’ ছবিতে অভিনয় করেছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। ২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ছবিটি দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ হয়েছে।

‘হৃদয়ে রংধনু’ ট্রেলার:

https://youtu.be/-4Y8Y3ioiD0?t=6

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজীবুল হোসেনলিড বিনোদনসেন্সর বোর্ডহৃদয়ে রংধনু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT