চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঞ্চলিক পর্যটকদের জন্য ভুটানে‘টেকসই উন্নয়ন ফি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আঞ্চলিক পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে হিমালয়ের দেশ ভুটান ‘টেকসই উন্নয়ন ফি’ প্রবর্তন করে আইন পাস করেছে।

আল জাজিরা জানায়, সোমবার ভুটানের পার্লামেন্টের নিম্নকক্ষ একটি আইন পাস করেছে যেখানে ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপ থেকে আগত দর্শনার্থীদের জুলাই থেকে একদিনে ১২০০ গুলট্রাম বা সাড়ে ১৬ ডলার দিতে হবে ‘টেকসই উন্নয়ন’ ফি প্রদান করতে হবে।

২০১৮ সালে ভুটান এই অঞ্চলের দেশগুলি থেকে দুই লাখের অধিক দর্শনার্থী নিয়েছিলো, যা ২০১৭ থেকে প্রায় ১০ শতাংশ বেশি। এতে দেশটি উদ্বেগ প্রকাশ করে যে, এর ফলে ভুটানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।  ধারাবাহিকভাবে মাত্রাতিরিক্ত পর্যটক আসায় তারা নিজেদের পর্যটক নীতি পরিবর্তন করেছে। 

বিশেষ করে দেশটি বলছে, ভারত থেকে আগত দর্শকদের তীব্র চাপ বৃদ্ধির ফলে ক্ষুদ্র দেশটির পরিবেশের ওপর চাপ সৃষ্টি করেছে। 

সাড়ে সাত কোটি লোকের দেশটি পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নিচ্ছে। কার্বন নিঃসরণ ঠেকাতে উচ্চ মৌসুমে অন্যান্য দেশের দর্শনার্থীদের দিনে ২৫০ ডলার গুনতে হয়, যার মধ্যে খাবার, পরিবহন এবং আবাসনসহ অন্যান্য সম্পৃক্ত।

কিন্তু ‘উচ্চমূল্য, নিম্ন প্রভাব’ কৌশলটি থেকে প্রতিবেশী ভারত থেকে আগত দর্শকরা মুক্ত ছিলো, যার ফলে একটা নেতিবাচক প্রভাব পড়েছে দেশটিতে।

Reneta

তবে ভুটানের হোটেল ও রেস্তোঁরা সংঘের চেয়ারম্যান সোনম ওয়াংচুক উদ্বেগ প্রকাশ করে বলেন যে, সদ্য পাস করা নিয়মে হোটেলগুলিতে ভারতীয় দর্শকদের আগমন কম হয়ে পড়তে পারে। এটি পর্যটনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ওয়াংচুক জানান, আমরা আমাদের উদ্বেগ ও অনুভূতি সরকারের কাছে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তারা এই সিদ্ধান্ত নিয়েই এগিয়ে গেছে।

ভুটানের পরররাষ্ট্রমন্ত্রী এবং ট্যুরিজম কাউন্সিলের প্রধান তান্দি দর্জি বলেছেন, নতুন নীতির ফলে হোটেল খাত ক্ষতিগ্রস্ত হলে সরকারের আর্থিক সংস্থাগুলি তা বিবেচনা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটনবাংলাদেশভারতভুটান
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT