চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হ‌চ্ছে মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ৭ম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান আজ ২২ এপ্রিল, সোমবার, বিকাল ৫ টায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করবেন।

২১ এপ্রিল রবিবার সকাল ১১.০০ টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হয় ভারতীয় পরিচালক অনামিকা বন্দ্যোপাধ্যায় এর ‘দ্য থার্ড ব্রেস্ট’; বাংলাদেশি পরিচালক প্রিয়াংকা আচার্য এর ‘অনন্য কালপুরুষ’ এবং নাহিদুর রহিম চৌধুরীর ‘সত্য যুগের সত্য রাজা’। একই সময়ে সেমিনার রুমে চাইনিজ পরিচালক ঝ্যাং মেংকি এর ‘সেলফ পোট্রেইট’ এবং মার্কিন পরিচালক ভ্যানিসা রোথ এর ‘দ্য গার্ল অ্যান্ড দ্য পিকচার’ প্রদর্শিত হয়।

উৎসবের বিশেষ কর্মশালা এক্সপোজিশন অব ইয়ং ফিল্ম ট্যালেন্ট এর চতুর্থ দিনে গ্রুপ ডিসকাশন ও প্রতিযোগীদের ওয়ান টু ওয়ান মিটিং সম্পন্ন হয়েছে। এরপরে কর্মশালার অংশ হিসেবে মার্কিন পরিচালক জোয়ান্না লিপ্পার এর ছবি ‘দ্য সুপ্রিম প্রাইস’ প্রদর্শিত হয়।

এটি মূলত তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এ বিভাগে ১২ জন তরুণ চলচ্চিত্র নির্মাতা তাদের প্রকল্পসমূহ জমা দিয়েছেন, যাদের অধিকাংশেরই বিষয় মুক্তিযুদ্ধ। এছাড়া ১০ জন চলচ্চিত্র নির্মাতা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছেন। নির্বাচিত সেরা নির্মাতা তার উপস্থাপিত প্রকল্প থেকে ছবি নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে অনুদান সহায়তা পাবেন। এই কর্মশালাটি ঢাকা ডকল্যাব ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে আয়োজন করা হয়েছে। ভারত ও বাংলাদেশের বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতাগণ কর্মশালা পরিচালনা করছেন।

অন্যদিকে রবিবার দুপুর ৩ টায় মিলনায়তনে মার্কিন পরিচালক ভ্যানিসা রোথ এর ‘দ্য গার্ল অ্যান্ড দ্য পিকচার’ এবং ইন্দোনেশীয় পরিচালক লুইগি অকুইসতো ও লারদেস প্রিস এর ছবি ‘আব্দুল অ্যান্ড জোস’ এবং একই সময় সেমিনার রুমে বাংলাদেশি পরিচালক মানজারে হাসিন মুরাদ এর ছবি ‘এখনো ৭১’ প্রদর্শিত হয়।

Reneta

২২ এপ্রিল, সোমবার সমাপনী দিনে দেখানো হবে বাংলাদেশি পরিচালক মকবুল চৌধুরীর ছবি ‘নট আ পেনি নট আ গান’; ফারাশাত রিজওয়ান এর ছবি ‘জননী যন্ত্রণা’; শবনম ফেরদৌসি এর ছবি ‘বর্ন টুগেদার’। এছাড়া ডেনমার্কের পরিচালক জশোয়া ওপ্পেনহেইমার এর ছবি ‘দ্য লুক অব সাইলেন্স’ এবং জার্মান পরিচালক সের্গেই লজনিসতা এর ‘অসউইৎজ’ প্রদর্শিত হবে।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য : রোহিঙ্গা পীড়ন। উৎসবে রোহিঙ্গা নির্যাতন বিষয়ক ২ টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে যার নির্মাতা দুজন বাংলাদেশি চলচ্চিত্রকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ জাদুঘরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT