আজ ‘রঙিন পাতা’র রঙিন মানুষ মিম

‘রঙিন পাতা’ অনুষ্ঠানে মিম
পর্দায় যাকে দেখে দর্শক আনন্দিত হন, যার অভিনয় মুগ্ধ করে, তার কথা কানে বাজে— তিনিও একজন মানুষ। তার ব্যক্তিগত জীবন আছে। নিজস্ব জগৎ আছে। পছন্দ অপছন্দ আছে। শখ আছে। ইচ্ছা আছে। স্বপ্ন আছে। তেমনি একজন বিদ্যা সিনহা মিম।
একজন সাধারণ মেয়ে থেকে তারকা হওয়ার পর তিনি কীভাবে নিজের জীবনটা পরিচালনা করেন? জীবনটা নিজেই পরিচালনা করেন, নাকি কখনো সহযোগিতার প্রয়োজন হয়? নির্ভর করার মতো কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যায়? তার চলার পথ কেমন হয়? যে পথে হাটছেন, তা কি ঠিক হচ্ছে; নাকি অন্য কিছু ভাবছেন? এই চলার পথের অন্তরঙ্গ বন্ধু মিডিয়া। এই জগতের মানুষজনের সঙ্গে তার কেমন সম্পর্ক? আর মিডিয়ার মানুষজনই বা কেমন?
এমনি নানা প্রশ্নের জবাব দিয়েছেন ছোট পর্দা ও বড় পর্দার তারকা মিম। অনুষ্ঠানের নাম ‘রঙিন পাতা’। এনটিভিতে প্রচারিত হবে আজ ১৩ আগস্ট রোববার রাত ৯টা ৫ মিনিটে। উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। এখানে মিমের সঙ্গে আড্ডা দেবেন চ্যানেল আই অনলাইনের ফিচার ও বিনোদন বিভাগের সম্পাদক মেহেদী মাসুদ।
ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’ গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।







