স্পোর্টস

আজ বিপিএলের দুই ম্যাচ

আজ বিপিএলের দুই ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের আজ চতুর্থ দিন। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টে খেলা হবে যথারীতি ২ টি ম্যাচ।

শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ঢাকা ডাইনামাইটস। খেলা শুরু হবে দুপুর ২টায়।

সাকিব আল হাসানের রংপুর দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। কুমার সাঙ্গাকারার ঢাকা এক ম্যাচ খেলে জয়ী হয়েছে।

দিনের অপর ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বরিশাল বুলস। এ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা পৌনে ৭টায়।

মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয়ী হয়।

বিষয়:বিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…