চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ বসছে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটির ওপর আজ বসানো হবে ১-এ নামের স্প্যানটি। অন্যান্য খুঁটির চেয়ে ১ নম্বর খুঁটির গঠন সম্পূর্ণ আলাদা। তাই ১ নম্বর খুঁটিতে ১৬টি পাইল স্থাপন করা হয়েছে।

যেখানে অন্যান্য খুঁটিতে ৬ থেকে ৭টি পাইল স্থাপন করা হয়েছে। ২ নম্বর খুঁটিতেও ৭টি পাইল স্থাপন করা হয়। ১ নম্বর খুঁটির উপর দিয়েই সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে।

এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘আমারা আশা করছি আগামী বিজয় দিবসের আগেই বাকী সব স্প্যান বসিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।’

তিনি জানান, মাওয়া প্রান্তের ‘১-এ’ নামের ৩৮তম স্প্যানটি ১ ও ২ নম্বর খুঁটির ওপর স্থাপন করলেই সেতুর মাওয়া প্রান্তের সাথে বন্ধন হয়ে যাবে। ৩৮তম স্প্যানটি বসার পর আর বাকী থাকবে মাত্র তিনটি স্প্যান। এর মধ্যে নবেম্বরে আরও একটি স্প্যান বসানো হবে। আর ডিসেম্বরে বিজয় দিবসের আগে অপর দুটি স্প্যান স্থাপন করা হবে।

মো. আব্দুল কাদের আরও জানান আজ সকাল সাড়ে ৯টায় মাওয়া কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান ই’নামের ভাসমান জাহাজটি ‘১-এ’নামেরস্প্যানটি নিয়ে নির্দিষ্ট খুঁটির উদ্দেশ্য রওয়ানা দেয়। কাদের বলেন, ৩৮তম স্প্যানের একটা খুঁটি মাওয়া প্রান্তে মাটির ওপর। মাটিতে খুঁটি থাকার কারণে স্প্যান নিয়ে ক্রেন আসার জন্য নদীর পাড়ে ৯০ মিটার বাই ৩শ’ মিটার এলাকা ড্রেজিং করা হয়েছে। যাতে স্প্যানটি নিয়ে সহজেই জাহাজটি খুঁটির কাছে আসতে পারে।

তবে এ্যাংকরিং করতে কিছুটা সময় লাগে জানিয়ে তিনি বলেন, মাটিতে এ্যাংকরিং করা একটু কঠিন। এ্যাংকরিং শেষ হয়ে গেলে ২ ঘন্টার মত সময় লাগে স্প্যানটি স্থাপনে। এর আগে ৩৭তম স্প্যানটি ১২ নবেম্বর ৯ ও ১০ নম্বর খুঁটিতে স্থাপন করা হয়। এর মাধ্যমে সেতুর এখন দৃশ্যমান হয়েছে ৫৫৫০ মিটারে। আর ৩৮তম স্প্যানটি স্থাপন করা হলে সেতুর দৃশ্যমান হবে ৫৭০০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর বাকী থাকবে আর মাত্র আধা কিলোমিটারেরও কম।

Reneta

তিনি বলেন, সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। বসে যাওয়া ৩৭টি স্প্যানের মধ্যে জাজিরা প্রান্তের ২০টি ও মাওয়া প্রান্তে ১৬টি স্প্যান বসানো হয়েছে। এছাড়া ১টি স্প্যান বসেছে মাওয়া ও জাজিরার মাঝামাঝি। অপর ৪টি স্প্যান মাওয়া প্রান্তে বসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

এছাড়া সেতুর অন্যান্য কার্যক্রমও চলছে দ্রুত গতিতে জানিয়ে মো. আব্দুল কাদের বলেন, ইতোমধ্যে ১ হাজার ২১১টি রোডওয়ে স্লাব ও ১ হাজার ৮শ’ রেলওয়ে স্লাব বসানো হয়ে গেছে। সংযোগ সেতু ও নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। মূল সেতুর অগ্রগতি ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া পদ্মা সেতু ২০২১ সালেই খুলে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিনিকল বন্ধের প্রতিবাদ

পরবর্তী

ভ্যাকসিনের অনুমোদন চেয়ে ফাইজার ও বায়োএনটেকের আবেদন

পরবর্তী

ভ্যাকসিনের অনুমোদন চেয়ে ফাইজার ও বায়োএনটেকের আবেদন

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত বেবী নাজনীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT