চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ এস এম সুলতানের জন্মবার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের (শেখ মোহাম্মদ সুলতান) জন্মবার্ষিকী ১০ আগস্ট। বিশেষ ঢং আর প্রেক্ষাপটে আঁকা চিত্রকর্মের জন্যই সবার কাছে সুপরিচিত তিনি।

চিত্রশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন একজন সুর সাধকও। বাঁশি বাজানো ছিল তার নেশা। ১৯৮২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ‘এশিয়ার ব্যক্তিত্ব’ ঘোষণা করে।

১৯২৩ সালের ১০ আগস্ট তৎকালীন পূর্ব বাংলায় নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার মায়ের নাম মোছাম্মদ মেহেরুননেসা। তার বাবা শেখ মোহাম্মদ মেসের আলী পেশায় ছিলেন রাজমিস্ত্রী। তবে কৃষিকাজই ছিল তার বাবার মূল পেশা, পাশাপাশি বাড়তি আয়ের জন্য ঘরামীর কাজও করতেন। 

শৈশবে পরিবারের সবাই এস এম সুলতানকে লাল মিয়া বলে ডাকতেন। বিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য তার পরিবারের না থাকলেও ১৯২৮ সালে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তাকে ভর্তি করানো হয়।

তবে মাত্র পাঁচ বছর অধ্যয়নের পর সেই বিদ্যালয়ে ছেড়ে বাবার সহযোগী হিসেবে রাজমিস্ত্রীর কাজ শুরু করেন তিনি। এ সময় বাবার ইমারত তৈরির কাজ সুলতানকে প্রভাবিত করে এবং তিনি রাজমিস্ত্রীর কাজের ফাঁকে আঁকা-আঁকি শুরু করেন।

১৯৭৬ সালে তার আঁকা শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমীর প্রদর্শনীর মধ্যে দিয়েই নতুন করে সামনে আসে তার প্রতিভা। তেলরঙ এবং জলরঙ-এ ছবি আঁকতেন এই চিত্রশিল্পী। পাশাপাশি রেখাচিত্র আঁকতেন। আঁকার জন্য তিনি একেবারে সাধারণ কাগজ, রঙ এবং জটের ক্যানভাস ব্যবহার করতেন।

Reneta

এজন্য তার অনেক ছবিরই রঙ নষ্ট হয়ে যায়। নড়াইলে থাকাকালীন সময়ে তিনি অনেক ছবি কয়লা দিয়ে এঁকেছিলেন, সঠিকভাবে সংরক্ষণের অভাবে সেগুলোও নষ্ট হয়ে যায়।

তার আঁকা চিত্রকর্মে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণপ্রাচুর্যের পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও ফুটে উঠেছে। পাশাপাশি এই চিত্রশিল্পীর আঁকা ছবিগুলোতে বিশ্বসভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। 

চিত্রকর্মে বিশেষ অবদান রাখার জন্য একুশে পদক, চারুশিল্পী সংসদ সম্মান ও স্বাধীনতা দিবস পুরস্কার অর্জন করেন এই চিত্রশিল্পী।

১৯৯৪ সালের ১০ অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এম সুলতান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাদার্স-আরামবাগ ম্যাচেও ড্রয়ের আবর্তে বিপিএল

পরবর্তী

মস্কোর আকাশে রাশিয়ার বৈমানিকদের দক্ষতা প্রদর্শন

পরবর্তী

মস্কোর আকাশে রাশিয়ার বৈমানিকদের দক্ষতা প্রদর্শন

শ্রমিক কল্যাণে দৃষ্টি দিতে বিজিএমইকে রাষ্ট্রপতির আহবান

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT