চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ আমার কষ্টের জন্মদিন: রিয়াজ

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:০৯ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব নায়ক রিয়াজের আজ জন্মদিন। তবে প্রিয় অভিনেতা রিয়াজের কাছে দিনটি এসেছে মন খারাপ আর কষ্টের হয়ে। কারণ গত সেপ্টেম্বরে রিয়াজের মা মারা গেছেন।

সেইদিন থেকে মাকে ভীষণ মিস করেছেন রিয়াজ। প্রথমবারের মতো মাকে ছাড়া জন্মদিন পালন করা রিয়াজ চ্যানেল আই অনলাইনকে বললেন, আজ আমার খুব কষ্টের জন্মদিন।

‘মাকে ছাড়া কোনো জন্মদিন কাটাইনি। আজ কাটাতে হচ্ছে। ভাবতেই খুব খারাপ লাগছে। তাই কোনো আয়োজন নেই। শুধু বিকেলে যশোরে মায়ের কবর জিয়ারত করতে যাবো।’

মায়ের সঙ্গে রিয়াজ-তিনা
মায়ের সঙ্গে রিয়াজ-তিনা

পরিবারের পক্ষ থেকে কোনো আয়োজন রয়েছে কিনা জানতে চাইলে বিষন্ন মনে এ রোমান্টিক হিরো বলেন, ‘তারা সবাই দেশের বাইরে; তাই কোনো আয়োজন নেই।’

বাংলা চলচ্চিত্র যখন অশ্লীলতার চাদরে ঢেকে যাচ্ছিলো তখনই তার হাল ধরেন তিনি। যদিও বর্তমানে কিছুটা দূরে অাছেন রিয়াজ।

বললেন, ‘ভালো চলচ্চিত্রের অফার পেলে অবশ্যই কাজ করবো। আমি চাই বছরে একটি ভালো ছবি দর্শককে উপহার দিতে। যেমন: এবারের উপহার ছিলো ‘কৃষ্ণপক্ষ’।’

কৃষ্ণপক্ষ ছবিতে রিয়াজ-মাহি
Reneta

বড় পর্দা থেকে নিজেকে আড়ালে রাখলেও তার ভালোবাসার ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

রিয়াজ ১৯৭২ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই এ অভিনেতার ইচ্ছে ছিলো স্থপতি হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে যশোরে বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানচালক হিসেবে যোগদান করেন।%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%a9

পরে চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ২০০৬ সালে সুপারহিট সিনেমা ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেন।

পরিবারের কনিষ্ঠ সন্তান রিয়াজ আহমেদ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ২০০৪-এর বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে নির্বাচিত মডেল মুশফিকা তিনা’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT