চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও উঠলো না গেইল ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএল থ্রি’তে নিজের দ্বিতীয় ম্যাচেও উঠলো না গেইল ঝড়। প্রথম ম্যাচের সমান ৮ রান করে এই ম্যাচেও সাজঘরমুখী হয়েছেন ক্যারিবীয় দানব। গেইল ব্যর্থতার দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ১০৬ রানের টার্গেট রেখেছে বরিশাল বুলস।

আগে দিন বিপিএলের সর্বনিম্ন (৫৮) স্কোরের রেকর্ড গড়ায় এদিন শুরুতেই দেখেশুনে খেলছিলেন বরিশালের ব্যাটসম্যানরা। গেইল ক্রিজে থাকলেও প্রথম চার ওভারে তোলেন মাত্র ২০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বলে এলবিডব্লিউ হন গেইল। তার ১১ বলের ইনিংসে ছিলো একটি মাত্র চারের মার।

গেইল ফেরার পরও ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিলো বরিশাল। কিন্তু ৪০-২৫ এই পাঁচ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে দল।

সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ৪৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয় এই জুটি। মাহমুদুল্লাহ ২৬ ও সাব্বির করেন ১৭ রান। শেষ দিকে সেকুজি প্রসন্নের ১০ বলে ১৫ রানে ১’শ রানের গন্ডি ছাড়ায় বরিশাল। ৬ উইকেট হারিয়ে তাদের স্কোর দাঁড়ায় ১০৫ রানে।

কুমিল্লার হয়ে আসহার জাইদি ২টি, শোয়েব মালিক, আবু হায়দার ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট নেন।

উভয় দলই ৭ ম্যাচে পাঁচটি করে জয় ও দুই হারে ১০ পয়েন্ট পেয়েছে। তবে রানরেটের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে কুমিল্লা।

ট্যাগ: বিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পরবর্তী

দুই মহানগরীর জন্য নতুন পুলিশ আইনের খসড়া অনুমোদন

পরবর্তী

দুই মহানগরীর জন্য নতুন পুলিশ আইনের খসড়া অনুমোদন

‘হিটলারের মতো হত্যার পরিকল্পনা করেছিলো নিজামী’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT