চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচরণবিধি লঙ্ঘন: বোল্ট-মাহমুদউল্লাহ’র জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তার সঙ্গে যোগ হয়েছে আরো এক দুঃসংবাদ। আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে এই অলরাউন্ডারকে। জরিমানা হয়েছে কিউই পেসার ট্রেন্ট বোল্টেরও। দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

ক্রাইস্টাচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টড অ্যাস্টলের বোলিংয়ে কট বিহাইন্ড হওয়ার আগে ৮ বলে ৭ রান করেন মাহমুদউল্লাহ। আউট হয়ে ফেরার সময় নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে বাউন্ডারির সীমানা প্রাচীরে ব্যাট দিয়ে আঘাত করেন! তাতে প্রাচীর বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনা দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারির। তাই শাস্তিও এড়াতে পারেননি মাহমুদউল্লাহও।

মাহমুদুল্লাহ আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন, যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম এবং জিনিসপত্রের অপব্যবহার বা নষ্ট করার ব্যাপারে বলা আছে।

ম্যাচ শেষে এই অপরাধের জন্য মাহমুদউল্লাহ ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নেয়ার শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি স্টিভ বার্নার্ড। নিজের অপরাধ স্বীকার করে নেয়ায় মাহমুদউল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাহমুদউল্লাহ ১০ শতাংশ জরিমানা হলেও আজেবাজে মন্তব্য করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে বোল্টকে। আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সমান ৮ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। ফলে আগামী বুধবার হতে যাওয়া তৃতীয় তথা শেষ ম্যাচ বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোল্টমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT