আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী শাকিল ওয়াহিদকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
গত ১৪ জানুয়ারি রোবরার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাকিল ওয়াহেদ মনোনয়ন নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেন।
রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন। রিটার্নিং অফিসার আবুল কাশেম তার হাতে মনোনয়নপত্র ফরম তুলে দেন।










