চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঘাত-পাল্টা আঘাতের ম্যাচে ক্যারিবীয়দের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ন ০৩, মে ২০১৫
স্পোর্টস
A A

একদিনে ১৮ উইকেটের পতন! আঘাত-পাল্টা আঘাতে রীতিমতো জমে উঠা বার্বাডোজ টেস্টে শেষ পর্যন্ত জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রোববার ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় ক্যারিবীয়রা।

প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেট হারিয়ে ২৪০। দ্বিতীয় দিন ২৫৭ রানেই অলআউট হয় তারা। জবাবে জেমস অ্যান্ডারসনের তাণ্ডবে মাত্র ১৮৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু এরপর যে আরও চমক বাকি ছিল কে জানতো? দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে অলআউট হয় ইংলিশরা। এতে ক্যারিবীয়দের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯২ রানের।

নাটকীয়তা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসেও। ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮০ রানেই ৪ উইকেট হারিয়ে হারের শংকায় পড়েছিল স্বাগতিকরা। তাদের রক্ষা করেছেন ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড। পঞ্চম উইকেট জুটিতে ১০৮ রান তুলে দলের জয় নিশ্চিত করেন তারা। ব্রাভো ৮২ ও ব্ল্যাকউড অপরাজিত ৪৭ রান করেন।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর তৃতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

যুদ্ধবিরতিকে ইসরায়েলের ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধে পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছেন মার্কিন জনপ্রতিনিধিরা

এপ্রিল ৮, ২০২৬

এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘বিজয়’: হোয়াইট হাউস

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT