চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্রহ না থাকলে খেলছ কেন, সাকিবকে বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তান সিরিজ শেষ হতেই নতুন বিতর্ক সাকিব আল হাসানকে ঘিরে। দুবাই যাওয়ার আগে  সংবাদমাধ্যমকে টাইগার অলরাউন্ডার জানান সাউথ আফ্রিকা সফরে যেতে অনাগ্রহের কথা। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া সিরিজ নিয়ে সাকিব বলেন, একদমই উপভোগ করেননি মাঠের ক্রিকেট। সাকিবের এমন মন্তব্যে চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার রাতে গুলশানের নিজ বাসায় সংবাদমাধ্যমকে নাজুমল হাসান জানান, খেলতে না চাইলে সেটি বিসিবির কাছে লিখিত দিতে হবে সাকিবকে। দল ঘোষণা হওয়ার পর সাউথ আফ্রিকা না যাওয়ার ভাবনা টিম ম্যানেজমেন্টকে বিপদে ফেলে বলে মন্তব্য করেন তিনি।

‘আমি সাকিবের ওসব (মিডিয়ায় বলা) কথাবার্তা নিয়ে মোটেও বিচলিত নই। ওর হয়ত মানসিক শারীরিক কোনো কিছু ডিস্টার্ব করছে। সেটা ঠিক আছে, ওর যদি কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে আলাপ করতে পারে। এয়ারপোর্টে যাওয়ার সময় টেলিফোনে বলে দেওয়া, এটা না। এখানে এক্সেস আছে সবার। আর এখন তো বায়ো বাবল নেই। সিরিজ শেষ. ও তো আমাদের সাথে দিনের বেলা বসতেও পারত। আমার এই সমস্যা, আলোচনা করতে পারত। আমাদের সঙ্গে আলোচনা না করলেও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে করতে পারত। কোচ, ক্যাপ্টেনের সঙ্গে করতে পারত। এরকম হঠাৎ করে এসে একটা করে চমক দেওয়া, এটা কেন করছে, তবে এটা (চমক) অনেকে পছন্দ করে।’

আফগান সিরিজ উপভোগ না করা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘পৃথিবীর কোনো ক্রিকেট খেলোয়াড় নেই, আপনি যান যে কোনো দেশে, সবার স্বপ্ন হলো জাতীয় দলের জন্য খেলা। আর যখন নাকি দল জেতে আর সে যদি ওই জয়ের অংশ হন, তাহলে এর চেয়ে খুশির জিনিস আর থাকে না। কিন্তু সাকিব বলছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে, টি-টুয়েন্টি কোনোটাই সে উপভোগ করেনি। এটা নাকি সে উপভোগই করেনি। আমরা যে জিতলাম সিরিজটা সেটাও এনজয় করেনি? প্রথম টি-টুয়েন্টি জিতলাম, তার মানে এটাও উপভোগ করে নাই? কেন? তার যদি খারাপ ফর্ম থাকে খেলতে ইচ্ছা না করে সে বলত, আমি খেলব না।’

‘খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমি উভোগ করি নাই। খেলায় কোনো আগ্রহ পাচ্ছি না, আগ্রহ নাই। আগ্রহ না থাকলে খেলছ কেন? আমাদেরকে বলো, কাউকে তো না কাউকে বলতে তো হবে। যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নাই, তাহলে খেল না। না বলে খেলবে, তারপর এইসব মন্তব্য করবে। মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে চাচ্ছিল কীভাবে? তাহলে তো সে বলতে আমি আইপিএলও খেলব না। আমি মেলাতে পারছি না। ধরেন সকিবকে আইপিএলে নেওয়া হলো তখন কি ও মানসিকভাবে বিপর্যন্ত বলতো? জিনিসটা আমার মাথায়ই ঢুকছে না-হতাশা নিয়ে বলেন নাজমুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপনবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT