সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার তানভীর ইসলাম।
খানিক পর বাংলাদেশ সময় ভোর ৬টায় মাউন্ট মঙ্গানুইতে মাঠে গড়াবে খেলা। পায়ের চোট থেকে সেরে না ওঠায় কারণে আজকের ম্যাচেও খেলছেন না লিটন দাস।
টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেট জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয়টি ভেস্তে যায় বৃষ্টির হানা। ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল লড়াইয়ে থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।








