চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের বিশ্বকাপ ‘কপি’ করতে চান ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠের ২০১৫ বিশ্বকাপে দলের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আট ম্যাচে ৬৪.৮০ গড়ে করেছিলেন ৩২৪ রান। ক্যারিয়ারে এখনো পর্যন্ত ওয়ানডেতে যে একটি মাত্র সেঞ্চুরি করেছেন, সেটাও ওই বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার পঞ্চম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ঘরের মাঠের মতো ইংল্যান্ড বিশ্বকাপেও জ্বলে উঠতে চান ম্যাক্সওয়েল।

দলের নীতিনির্ধারকরা তাকে সাত নম্বরে ব্যাট করাতে চান, চলতি বছরের শুরুর দিকে এমন কথা বলেছিলেন ম্যাক্স। তবে পরের সময়টাতে মিডল-অর্ডারের বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন তিনি। দলের সবশেষ টানা আটটি ম্যাচ জয়ে তার অবদান অনেক।

ব্রিসবেনে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পের সময় ম্যাক্সওয়েল বলেছেন, আমি আসলে ওটা নিয়ে মজা করেছিলাম। আমি স্বাভাবিকভাবেই জেএল’র (কোচ জাস্টিন ল্যাঙ্গার) সঙ্গে কাজ করি। আমি তাকে শুধু এটা বলি যে, আমার কাছে সে কী চায়। এরপর টপঅর্ডার থেকে যেকোনো পজিশনে যেতে বললে আমি তাই যাই।’

বিশ্বকাপে এভাবেই কাজ করবেন জানিয়ে তার সংযোজন, ‘তিনি (কোচ) অ্যারনের (অধিনায়ক ফিঞ্চ) মাধ্যমে বার্তা পাঠাবেন যে আমাকে কী করতে হবে। সেইভাবে আমি সিদ্ধান্তে পৌঁছাব। ২০১৫ সালে আমি এমনটা করেই ভালো করেছিলাম। তাই আমরা সেটার অনুকরণ করার চেষ্টা করছি। এই বিশ্বকাপেও আশা করি আমি একইরকম কিছু করতে পারব।’

দারুণ ছন্দে আছেন ৩০ বছরের ম্যাক্সওয়েল। শেষ ১৩ ম্যাচে ৪১.৬৩ গড়ে করেছেন ৪৫৮ রান। এসময় মিডল-অর্ডারের বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন। তবে নিজের ভালো খেলার জন্য অধিনায়ক ফিঞ্চ ও উসমান খাজাকে কৃতিত্ব দিচ্ছেন তিনি। কারণ, প্রতিটি ম্যাচেই দলের ভিতটা গড়ে দিয়েছেন এ দুজন।

১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯ম্যাক্সওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাসের হারে এগিয়ে রাজশাহী বোর্ড, সবচেয়ে কম সিলেটে

পরবর্তী

এসএসসিতে ‘জিপিএ ৪.৩৩’ পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী

পরবর্তী

এসএসসিতে 'জিপিএ ৪.৩৩' পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী

খালেদা জিয়ার মুক্তি হওয়া না হওয়া নিয়ে যা বললেন গয়েশ্বর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT