চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগাম জামিন পেলেন আব্বাস দম্পতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
আদালত
A A
আব্বাস

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা ৩ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার আত্মসমর্পণ করে আব্বাস দম্পতি হাইকোর্টে জামিন আবেদন করলে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ তাদের ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আদালতে মির্জা আব্বাসদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

এর আগে সকালে জামিনের জন্য হাইকোর্টে আসেন মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপির কার্যালয়ের সামনে গত বুধবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হয়।

Reneta

পুলিশের করা তিনটি মামলার প্রতিটিতে হুকুমের আসামি করা হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবীউল্লাহ নবী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কফিল উদ্দিনকে।

পল্টন থানায় বুধবার রাতে দায়ের করা হয় বিস্ফোরক আইনের মামলাটি। ১৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সহস্রাধিক নেতা-কর্মীকে ওই মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৬ জনকে।

বিশেষ ক্ষমতা আইনে করা ২২ নম্বর মামলায় আসামি করা হয়েছে ১৫৯ জনকে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৩ জনকে।

আর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দণ্ডবিধিতে করা ২৩ নম্বর মামলায় আসামির তালিকায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৬ জনকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরোজা আব্বাসআব্বাসবিএনপিমির্জা আব্বাসসেমি লিডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT