চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছরেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে: কেন্দ্রীয় ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

বিদায়ী বছরে প্রধান প্রধান অর্থনৈতিক সূচক শক্ত অবস্থানে থাকায় ২০১৭ সালেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. এম আখতারুজ্জামান বার্তা সংস্থা বাসসকে বলেছেন, ‘মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এক্সচেঞ্জ রেট ও বেসরকারি খাতে ঋণ প্রবাহসহ অর্থনীতির সব সূচক ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যের সঙ্গে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ।’

তিনি বলেন, সব সূচক এটাই প্রমাণ করে যে, আগামী বছরে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৮। এটা ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যের কাছাকাছি।

২০১৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এটা ৬ মাসের আমদানি খরচের জন্য যথেষ্ট।

এ বছর স্থানীয় মুদ্রা ছিলো স্থিতিশীল। ২০১৬ সালের ২১ ডিসেম্বর মার্কিন ডলারের সঙ্গে স্থানীয় মুদ্রার বিনিময় হার ছিলো ৭৮ দশমিক ৮৩ টাকা। ২০১৫ সালের ডিসেম্বরে ছিলো ৭৮ দশমিক ৬৬ টাকা।

Reneta

গত নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে দাঁড়ায় ১৫ দশমিক ৩৪ ভাগ। এটা অর্থবছরের লক্ষ্যের কাছাকাছি। এর লক্ষ্য ছিলো ১৬ দশমিক ৫ ভাগ।

এই অর্থনীতিবিদ বলেন, ‘২০১৭ অর্থবছরের শেষ নাগাদ আমরা ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ ভাগ অর্জন করার ব্যাপারে আশাবাদী। কারণ, বিনিয়োগ বাড়ছে।’

তিনি জানান, বর্তমানে ঋণের হার প্রায় ১০ ভাগ। সাম্প্রতিক সময়ে সর্বাধিক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, আর্থিক খাতের জন্য এ বছর ছিলো স্থিতিশীলতার বছর। অর্থনৈতিক খাতের সব সূচকই ছিলো ভালো।

বলেন, কৃষি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার ৪৩ দশমিক শূন্য ভাগ অর্জন করেছে। সব খাতে অর্থ প্রবাহ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন ব্যাংক এসএমই ঋণ দিয়েছে ১ লাখ ১ হাজার কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের প্রবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT