চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছরও অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আগামী বছরও দেশের অর্থনীতি ভাল যাবে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: করোনা পরিস্থিতির কারণে চলতি বছর খুব চ্যালেঞ্জিং ছিল। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের অর্থনীতি যেহেতু ভালো অবস্থানে আছে, তাই আশা করি আগামী বছরও ভালো যাবে।

বুধবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ৫৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: আজ অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রকল্প ছিল, আর ক্রয় সংক্রান্ত আটটি প্রকল্প ছিল।

সভাশেষে অর্থমন্ত্রী বলেন: মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর খুব চ্যালেঞ্জিং ছিল। তারপরও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অর্থনীতিতে আমরা খুব ভালো করেছি। প্রায় সব সূচকই ভাল অবস্থানে আছে।

মুস্তফা কামাল বলেন: আমি সবসময় ভালোটাই প্রত্যাশা করি। সবাই ভালোভাবেই জানেন ২০২০ সালে বিশ্ব ব্যাংক ও আইএমএফ পক্ষেপণ করেছে, সারাবিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় চার ভাগ কমে গেছে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন, ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে দূর্ভোগ বেশি হবে।

“আমি মনে করি এখনও আমাদের করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পর আমরা যেভাবে মোকাবিলা করেছি এবং মোটামুটিভাবে তুলনামূলক আমরা একটা অবস্থানে আছি। একইভাবে চিন্তা করব আমাদের অর্থনীতিটা আগামী বছরও ভালো যাবে। আমাদের সর্বক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। পৃথিবীর যেকোনো দেশে দেখবেন তাদের সার্বিকভাবে নিম্নগতি। আমরা যেহেতু ভালো আছি, আশা করি আমাদের আগামী বছর ভালো যাবে।”

Reneta

ইংরেজি নবর্ষের শুভেচ্ছা জানিয়ে অর্মথন্ত্রী বলেন: কালকের পরেই নতুন বছর, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রত্যাশাগুলো আল্লাহতায়ালা পূরণ করবেন এবং আমাদের জীবন আরও সাবলীলভাবে অগ্রসরমান হবে সেটাই আমার প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিঅর্থনীতির সূচককরোনাভাইরাসবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT