প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসে বসে ভোটার হতে পারবেন। প্রথম দফায় এই সুযোগ পেতে যাচ্ছেন সৌদি প্রবাসী প্রায় ১০ লাখ বাংলাদেশি। পর্যায়ক্রমে বিশ্বের সবখানে প্রবাসীদের এই সুযোগ দেবে নির্বাচন কমিশন।
বিভিন্ন দেশে বাংলাদেশি আছেন প্রায় এক কোটি। ভোটার তালিকা তৈরি বা হালনাগাদের সময় দেশে না থাকায় তারা ভোটার হতে পারেন না। এ কারণে প্রবাসে বসেই ভোটার হওয়ার সুযোগের দাবি অনেকদিনের। অবশেষে তাদের চাওয়া পূরণ হচ্ছে। নতুন বছরের শুরুতেই প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে নির্বাচন কমিশন।
পাইলট পর্ব হিসেবে ভোটার করার কার্যক্রম শুরু হবে সৌদি আরবে যেখানে বৈধভাবে বাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় ১৫ লাখ।
তথ্য উপাত্ত নেয়া শেষ হয়েছে। কোন প্রক্রিয়ায় কোন জায়গায় গিয়ে বাংলাদেশিরাও ভোটার হতে পারবেন সেই পরিকল্পনা চূড়ান্ত করতে মিশনগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে নির্বাচন কমিশন।
আগামী নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৬০ লাখ। তবে নতুন যোগ হওয়া ১ কোটি ৬০ লাখ ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বদলে পাবেন পুরনো ধরণের লেমিনেটিং কার্ড।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







