চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী’র ভার্চুয়াল অনুষ্ঠানে পাপেট, গান ও আড্ডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১১, জুন ২০২১
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ‘আগামী সাউথইস্ট চ্যাপ্টার’ আয়োজন করতে যাচ্ছে ভার্চুয়াল অনুষ্ঠান। এতে ঢাকা ও কলকাতার গুণী শিল্পীরা অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী শিশুদের নিয়ে পাপেট নির্মাণ কর্মশালা পরিচালনা করবে ঢাকার জলপুতুল পাপেট। পাশাপাশি থাকবে পাপেট প্রদর্শনী।

জলপুতুল পাপেটের সাইফুল জার্নাল জানান, পাপেটের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতাটির নাট্যরূপ পরিবেশন করা হবে।

অন্যদিকে ঢাকার নাট্যাঙ্গনের মেধাবী শিল্পী চেতনা রহমান ভাষা ও তার দল ‘রণপা কোয়ার্টেট’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে। ভাষা জানিয়েছেন, লোকসংগীত, ব্যান্ডসহ অন্তত ১০টির বেশি গান পরিবেশনের প্রস্তুতি নিয়েছে তারা।

আগামী’র ডিরেক্টরস অব অপরেশনস মোস্তাফিজুর রহমান পারভেজ জানান, বাংলাদেশে ১৫টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালনা করছে ‘আগামী’। এসব স্কুলের ছেলেমেয়েরা চিঠি লিখেছেন, দুই বাংলার পাঁচজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। এর মধ্য থেকে বাছাইকৃত ৫টি চিঠির উত্তর দিয়েছেন খ্যাতনামা পাঁচজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তারা মূলত ভিডিও বার্তায় শিশুদের সৃজনশীল ও মননশীলতার উৎকর্ষতা সাধনের জন্য নানা পরামর্শ দিয়েছেন। এই পর্বটি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।

অনুষ্ঠানটির বিশেষ এই পর্বটিতে উপস্থিত হবেন বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, শিল্পী রাহুল আনন্দ ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী রিনি বিশ্বাস।

Reneta

এছাড়া অনুষ্ঠানে শিশুদের সঙ্গে একটি বিশেষ পর্বে অংশ নেবেন চমক হাসান। তিনি ভার্চুয়াল আড্ডা দেবেন আগামী’র সেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের সঙ্গে।

রবিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা (যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় ১২ জুন রাত সাড়ে ৯টা) এ অনুষ্ঠানটি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হবে আগামীর ফেসবুক পাতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাপাপেটফজলুর রহমান বাবুমামুনুর রশীদরামেন্দু মজুমদাররাহুল আনন্দলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT