চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ৭ম দিনের মতো আগামীকাল মাঠ পর্যায়ের আন্দোলন ইতি টানার ঘোষণা দিলেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা বলেন, মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানলেও আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে থাকব, আমাদের যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে কিনা দেখার জন্য।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান আইন প্রয়োগকারী সংস্থার চার্জশিট দাখিলের পর তার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ীভাবে বহিস্কার হওয়ার আগ পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কোন রকম একাডেমিক কার্যক্রমে অংশ নিবেন না।

আগামী বুধবার বুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এক গণশপথে অংশ নিবেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ১০ দফা দাবি ছিল। এর মধ্যে ৩, ৪, ৫ নম্বর দাবি ছিল আইন প্রয়োগকারী সংস্থার ওপর। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে, ১৬১ এবং ১৬৪ ধারায় অনেকে জবানবন্দী দিয়েছে। অনেকের রিমান্ড মঞ্জুর হয়েছে।

এসবের প্রেক্ষিতে আমরা আইন প্রণয়নকারী সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীকে।

Reneta

আমাদের বাকি দাবি ছিল বুয়েট প্রশাসনের কাছে- আমরা ৫ টি দাবি তুলে ধরেছিলাম।

ইতিমধ্যে বুয়েট প্রশাসনের তৎপরতা আমরা লক্ষ্য করেছে, জড়িতদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। আমাদের কাছে নোটিশ এসেছে তদন্তের ভিত্তিতে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হবে। আইন প্রয়োগকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে, যদি নতুন কোন জড়িতদের নাম উঠে আসে তাহলে তাদের স্থায়ী বহিস্কার করা হবে।

ফাহাদের পরিবারকে আর্থিক সহয়তা করা হবে এটাও আমাদের কাছে নোটিশ এসেছে। বুয়েটে সাংগঠনিকভাবে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আমাদের কাছে নোটিশ এসেছে।

এর পাশাপাশি বুয়েটের হলে হলে রাজনৈতিক কক্ষগুলো সিলগালা করা হয়েছে, এমনকি ভিসি স্যার হলে হলে অবৈধ ছাত্রদের উচ্ছেদের কাজ শুরু করেছেন।

আমাদের ৪ নম্বর পয়েন্টে ছিল নির্যাতনের স্বীকার শিক্ষার্থীরা অভিযোগ করতে পারবে, এটা এরই মধ্যে সংযোগ করা হয়েছে।

এবং ৫ম পয়েন্ট ছিল হলে হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন। এরই মধ্যে ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যান্য হলে বসানোর প্রক্রিয়া চলছে। সিসিটিভি মনিটরিং এর জন্য বুয়েট প্রশাসন থেকে একটা সেল তৈরি করা হোক। এবং সেখানে প্রশাসনিক লোক নিয়োগ করা হোক।

আন্দোলনের ৭ম দিন এসে আমরা শিক্ষার্থীরা বলতে চাই- বিগত কয়েকদিন ধরে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, আবরারের লাশকে পর্দা হিসেবে ব্যবহার করে আড়ালে অন্তরালে অনেক সংগঠন স্বার্থ উদ্ধার করার জন্য এজেন্ডা প্রমোট করতে চাচ্ছে। আমদের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই।

এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার কোন সুযোগ আমরা দিতে চাই না। বুয়েট প্রশাসন চলমান তদন্ত প্রক্রিয়া এবং দৃশমান অগ্রগতি সাধনের মাধ্যেম যে স্বদিচ্ছা এরই মধ্যে দেখিয়েছে, আমরা এই স্বদিচ্ছার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে আগামীকাল আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদ হত্যাবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT