চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল প্রধানমন্ত্রী কুড়িগ্রাম যাচ্ছেন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:১০ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে দেশজুড়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি উদ্বোধন করবেন। ৫০ লাখ হতদরিদ্র পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুড়িগ্রামের মানুষ।আগামীকাল প্রধানমন্ত্রীর সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কুড়িগ্রামের চিলমারী থেকে এর সূচনা হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।কুড়িগ্রামে কর্মসূচির আওতায় চাল পাবে ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার।

প্রধানমন্ত্রীর চিলমারী সফর নিয়ে উৎফুল্ল সাধারণ মানুষ। কর্মসূচি নিয়ে যেমন, প্রধানমন্ত্রীকে কাছে পাওয়াকে ঘিরেও আনন্দ তাদের।

ঐতিহ্যবাহী চিলমারী বন্দর আবার চালু করার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চিলমারী উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসী।

এক বছরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা কুড়িগ্রাম সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

Reneta

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, এ বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল – এ পাঁচ মাস প্রতি পরিবারকে ৩০ কেজি করে প্রতি মাসে মাত্র ১০ টাকা মূল্যে চাল বিতরণ করতে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম যাচ্ছেন।

চিলমারীসহ কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ ঘোষণা আশা করছেন এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT