চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্ট মাসে নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান নানকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২০
রাজনীতি
A A

আগস্ট মাস আসলেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায় বলে মন্তব্য করে দলের প্রতিটি নেতাকর্মীর চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ দ্বিতীয় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এ কথা বলেন। পরে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

নানক বলেন: বাংলাদেশে করোনাকালীন সময়ে নেত্রীর নির্দেশে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আগস্ট মাস এলেই জাতি আতংকিত হতে থাকে। এই আগস্ট মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র হয়েছে। একটি দল জনগণর কাছে স্থান হারিয়ে ষড়যন্ত্রের পথে হাটছেন। ৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি তারা। এই আগস্ট মাসেই নেত্রীর উপর গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিলো তারা।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন: বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের অনেক নেতাই বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাকের মন্ত্রিপরিষদের সদস্য হয়েছিলেন। এদের মধ্যে কেউ ষড়যন্ত্রে, কেউ সাহস ও দৃঢ়তার অভাবে, কেউ লোভে বা কেউ ক্ষোভে। এর প্রতিদন একদিন তারা পাবেই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোনদিন টিকতে পারেনি আর ভবিষ্যতে ও পারবে না। দলের ভিতর কেউ ষড়যন্ত্র করলে কেউ পার পাবে না। আমরা এর জবাব দিতে প্রস্তুত আছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

Reneta

আলোচনা সভা শেষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধু পরিবারর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসী সকলের সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমজাহাঙ্গীর কবির নানকশহীদ শেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT