বিনোদন

আগস্টে নতুন সিজন, ২১ বছর পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন অমিতাভ

অমিতাভের নতুন সিজন, তিনি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ নতুন সিজনের উদ্বোধন করছেন, তিনি ব্লু স্যুট পরেছেন এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ তম সিজন শুরু হবে ২৩ আগস্ট থেকে। সঞ্চালকের আসনে বরাবরের মতো এবারও থাকছেন অমিতাভ বচ্চন। বুধবার ইনস্টাগ্রামে অভিনেতা এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘২০০০ সাল থেকে বসছি, আবারও ফিরলাম সেই চেয়ারে… ২১ বছর হলো। লাইফটাইম! এই পথে সঙ্গে থাকা সবাইকে জানাই কৃতজ্ঞতা।’

২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হয়ে আসেন অমিতাভ বচ্চন। জনপ্রিয়তায় অনুষ্ঠানটি নতুন ইতিহাস সৃষ্টি করে। ২০০৭ সালে কৌন বনেগা ক্রোড়পতির তৃতীয় সিজনের সঞ্চালকের আসনে বসেছিলেন শাহরুখ খান। চতুর্থ সিজন থেকে আবার যুক্ত হয়েছেন অমিতাভ।

২৩ আগস্ট  থেকে সনি টিভিতে সম্প্রচার শুরু হবে কেবিসির। সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ৯ টায় সম্প্রচার হবে এই শো। দ্য হিন্দু

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

বিষয়:অমিতাভ বচ্চন কেবিসি কৌন বনেগা ক্রোড়পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…