চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাইদ উল্লাহ সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে টাইমস স্কয়ারে বোমা বিস্ফোরণকারী আকাইদ উল্লাহ আগে ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে থাকার সময় ইন্টারনেটে বোমা তৈরির ভিডিও দেখে দেখে বোমা বানানো শিখেছিলো সে, তেমনটাই জানিয়েছে সেখানকার তদন্তকারী কর্মকর্তারা।

পাইপ বোমা বিষ্ফোরণে খানিকটা আহত আকাইদ উল্লাহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন।

ব্রুকলিনের উইন্ডসর টেরেন্সে হামলাকারীর অ্যাপার্টমেন্টের একজন প্রতিবেশি জানায়, বিগত একমাস যাবত তাকে দেখা যায়নি। এবং তার বাড়িকে শান্ত-ইসলামী রীতি নীতি মেনে চলা হয় এমনটাই মনে হতো সবসময়। সেখানেও কোনো চরমপন্থার চিহ্ন পাওয়া যায়নি।

Banglabid

ওই প্রতিবেশি আরো বলেন, তারা সত্যিই খুব ভালো মানুষ। বিষয়টা চমকানোর মতোই। পাসিংয়ে আকাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হতো আরলেন জড়রাজ নামে তার আরেক প্রতিবেশির।

তিনি বলেন, আমরা সবাই একে অপরকে চিনি, আমাদের ব্লক পার্টি হয় প্রায়ই, রমজানের সময় ডিনার পার্টিতেও আমরা অংশ নিতাম। আমাদের সম্পর্কও খুব ভালো ছিলো।

আকাইদ ও তার পরিবার যে বাড়িতে থাকেন, ঠিক তার পাশেই থাকেন অ্যালান বুতরিকো। সিএনএনকে তিনি জানান, আকাইদ থাকতেন ভূগর্ভস্থ ঘরে। দোতলায় থাকতেন তার বোন। তার ভাইও থাকতেন একই ভবনে। বুতরিকো জানান, গত দুই রাত ধরে আকাইদের বাড়ি থেকে মারামারি, চিৎকার ও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। কান্না ও গোঙানোর শব্দও শোনা যাচ্ছিলো। তবে কি হয়েছে বুঝতে পারেননি। পুলিশেও খবর দেওয়া হয়নি।

Reneta

অ্যালান আরও জানান, বন্ধুসুলভ ছিলেন না আকাইদ। তার পরিবার একেবারেই অর্ন্তমুখী স্বভাবের। কারও সঙ্গেই খুব একটা কথা বলত না। তারা কেবল এখানে থাকত, ব্যস এটুকুই।

জানা গেছে আকাইদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। বাড়ি মুছাপুর পন্ডিতদের হাটের পূর্ব পাশে। তার বাবার নাম সানা উল্লা। আগে থাকতেন ঢাকার হাজারীবাগে। এই ঘটনার তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন এর আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো ধরনের খবর অথবা তার সম্পর্কে কোনো তথ্য কোনো মার্কিন গোয়েন্দা বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউই কখনো বলেনি। তবে সেটা থেকে প্রমাণিত হয়না যে তার আসলেই কোনো সম্পৃক্ততা নেই।

ফ্যামিলি ভিসা নিয়ে ৭ বছর আগে নিউইয়র্কে যান আকাইদ। তবে তদন্তকারীদের ধারণা সে নিজে নিজেই এই ধরনের বিচ্ছিন্নতার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। বিশেষ করে ইন্টারনেটে সন্ত্রাসীদের প্রোপাগান্ডা দেখে। এমনও হতে পারে সে এমন কিছু সন্ত্রাসীদের ভিডিও দেখেছিলো যেটা তাকে ভুল বিস্ফোরক ডিভাইস বানাতে সাহায্য করেছিলো।

২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত লিমো ট্যাক্সি চালানোর লাইসেন্স ছিলো আকাইদের। এরপর ওই লাইসেন্স আর নবায়ন করা হয়নি। তবে শহরের ইয়েলো ট্যাক্সি বা উবার চালানোর লাইসেন্স তার ছিল না।

নিউ ইয়র্কের স্টেট গভর্নর অ্যান্ড্রু কোমো বলেন, সাম্প্রতিক সময়ে আইএস অনুপ্রাণিত সব হামলাগুলোই সন্ত্রাসীরা একা করছে। আর তারা সবাই এসব শিখেছে ইন্টারনেট থেকে, সেখান থেকেই তথ্য সংগ্রহ করেছে তারা। তাদের বলা যায়, একাকী নেকড়ে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত

পরবর্তী

আফ্রিকার সেরা ‘মিশরীয় মেসি’

পরবর্তী

আফ্রিকার সেরা ‘মিশরীয় মেসি’

তাজুল ইসলাম

বিটিভির সংবাদ পাঠক এম তাজুল ইসলামের মৃত্যু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT