বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

৮ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষের ছায়ায় বঙ্গবন্ধুর প্রতিমূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষের ছায়ায় বঙ্গবন্ধুর প্রতিমূর্তি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাটাই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়।

মোট আসামির ১৬ জন কারাগারে এবং ৫ আসামি পলাতক অবস্থায় মামলার রায় ঘোষণা করা হয়েছে।

বিষয়:ফাঁসি ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…