চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে

৪:৩৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে আগামী শনিবার ও রোববার  রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত হবে। এ ছাড়া নেতা-কর্মীদের মিছিল ও গাড়ি রাখার কারণেও কিছু সড়কে যান চলাচল বন্ধ হবে। বিশাল এ সম্মেলন কাউন্সিলর, প্রতিনিধি ও অতিথি মিলিয়ে ৫০ হাজার ছাড়িয়ে যাবে।

সম্মেলন উপলক্ষে ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জন্য পরামর্শসমূহ অনুসরণ করার জন্য একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

সম্মেলনের দিন সকাল অাটটা পর্যন্ত বিজয় সরণী হয়ে ভিআইপি রোডের সকল গাড়ি রূপসী বাংলা শাহবাগ টিএসসি হয়ে ডানে মোড় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবে।

সম্মেলনে সকাল সাতটায় মানিকমিয়া এভিনিউ থেকে ফার্মগেট অভিমুখে কোনো গাড়ি আসবে না এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ অভিমুখে কোন গাড়ি যাবে না। সকল গাড়ি নিউমার্কেট, সাইন্স ল্যাবরেটরী, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, জগন্নাথ হল ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিং এ প্রবেশ করবে অথবা নিউমার্কেট, নীলক্ষেত, ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

কাঁটাবন থেকে কোন গাড়ি শাহবাগের দিকে আসবে না। কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে।

টিএসসি থেকে দোয়েল চত্বর ও দোয়েল চত্বর থেকে টিএসসি কোনো ধরণের গাড়ি প্রবেশ করবে না।

Reneta

শাহবাগ হতে মৎস্য ভবন এবং মৎস্যভবন থেকে শাহবাগ অভিমুখে কোন গাড়ি প্রবেশ করবে না।

হাইকোর্ট থেকে দোয়েল চত্বরে গাড়ি প্রবেশ করতে পারবে কিন্তু দোয়েলচত্বর থেকে হাইকোর্ট ক্রসিং এ কোন গাড়ি যাবে না। ইউবিএল থেকে কোন গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তা উভয় দিকে বন্ধ থাকবে অর্থাৎ কদমফোয়ারা থেকে মৎস্যভবন উভয় দিকে কোন গাড়ি গমনাগমন করবে না। কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ অভিমুখে কোন গাড়ি আসবেনা।

কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমীর গ্যাপ, মিন্টোরোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে এবং এ সকল স্থান হতে ভিআইপি রোডে কোন গাড়ি প্রবেশ করবেনা। সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে কোনো গাড়ি পার্কিং হবে না।

সকাল অাটটা থেকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে না পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি প্রবেশ করবে না। সেক্ষেত্রে উত্তরা হয়ে মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মহাখালী টার্মিনাল, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল চার্চ লেফ্ট টার্ন, রাজমণি ক্রসিং নাইটিংগেল, রাইট টার্ন ইউবিএল, জিরোপয়েন্ট রাইট টার্ন, আব্দুল গণি রোড, হাইকোর্ট ক্রসিং ও দোয়েল চত্ত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

মাওয়া থেকে আগত গাড়ি সমূহ সদরঘাট, বাবুবাজার, গুলিস্তান, জিরোপয়েন্ট লেফট টার্ন, আব্দুল গনি রোড, পুরাতন হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর , ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্য স্থলে যাবে।

চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, যাত্রাবাড়ী ও কাঁচপুর হতে আগত গাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার, চাঁনখারপুল, দোয়েল চত্বর, বকশী বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গন্তব্যস্থলে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ করার পর ভিআইপি রোড বিজয় সরণী, সোনারগাঁও ক্রসিং, বাংলা মোটর, রুপসী বাংলা, শাহবাগ, টিএসসি রাইট টার্ন দিয়ে গাড়ি চলাচল করবে।

প্রধানমন্ত্রীর ভেন্যু থেকে চলে যাওয়ার দু’ঘণ্টা আগে মৎস্যভবন, কাকরাইল চার্চ থেকে বিজয় সরণী পর্যন্ত রাস্তায় ডাইভারশন চলবে। উল্লেখিত সময়ে কদমফোয়ারা দক্ষিণের গাড়ি ইউবিএল-নাইটিংগেল-কাকরাইল চার্চ-মগবাজার দিয়ে মহাখালী যেতে পারবে।

গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি হতে আগত গাড়ি সমূহ মিরপুর রোড ব্যবহার করে মানিকমিয়া এভিনিউ, রাসেল স্কোয়ার, সাইন্সল্যাব ক্রসিং, নিউমার্কেট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং, পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

যেসব স্থানে পার্কিং করা যাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর সম্মুখের মাঠ সংলগ্ন সকল এলাকা। সংসদ সদস্যবৃন্দের মধ্যে যাদের গাড়ী সম্মেলন স্থলে রাখা যাবে না। তাদের গাড়ী রমনা রেঁস্তোরা এবং ঢাকা ক্লাবের মধ্যে পার্কিং করা হবে।

সম্মেলনকে ঘিরে ঢাকা শহরে যানজট সহনশীল রাখার জন্য প্রত্যেক নাগরিককে সহযোগিতার করার অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT