চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন এলাকা হতে আগত গাড়ির পার্কিং ও ডাইভারশনের নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার দেয়া ওই নির্দেশনায় বলা হয়: সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ সমূহের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর হতে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগ হতে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা হতে আগত গাড়ি সমূহ মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরণ অনুযায়ী পার্কিং স্থান
১। ভিআইপি গাড়ি পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান
২। পুলিশ গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মটরসাইকেল রমনা ইউরো  আসিয়ানো চাইনিজ রেঁস্তোরা
৩। সাংবাদিকদের গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স
৪। বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)
৫। ছোট, বড় গাড়ি মল চত্ত্বর
৬। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো
৭। ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড।

Reneta

যেখানে থাকবে ডাইভারশন
১। বাংলা মটর ক্রসিং
২। রূপসী বাংলা ক্রসিং
৩। রাজমনি ক্রসিং
৪। মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং
৫। কাকরাইল চার্চ ক্রসিং
৬। মৎস্য ভবন ক্রসিং
৭। জগন্নাথ হল ক্রসিং
৮। শাহবাগ ক্রসিং
৯। ইউবিএল ক্রসিং
১০। কাঁটাবন ক্রসিং
১১। দোয়েল চত্ত্বর ক্রসিং
১২। সাইন্সল্যাব ক্রসিং।

তবে এই ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগের সম্মেলনসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT