বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বলেই সহানুভূতি দেখাচ্ছে শেখ হাসিনা। তাদের তলে তলে রোহিঙ্গা বিদ্বেষ। রোহিঙ্গাদের উগ্রবাদি ও সন্ত্রাসী বানানোর জন্য নানা অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
রোববার সকালে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, যে প্রধানমন্ত্রী ২২ ট্রাক ত্রাণ আটকে দিতে পারে তার কোন মানবতা থাকতে পারে না। এই মানবতা লোক দেখানো।
তিনি বলেন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ ত্রাণ পাঠাচ্ছে বলে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। কাঁচা টাকা কুড়ানোর লোভে এই সহানুভূতি। অথচ ভেতরে ভেতরে রোহিঙ্গাদের সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে।
রিজভী বলেন, দেশে চাল নিয়ে চালবাজি চলছে। কিন্তু তা সামাল দিতে সরকারের কোন উদ্যোগ নেই।







