চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের প্রার্থী বাছাই ও ঘোষণা কবে?

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১১:০৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-মনোনয়ন ফরম

একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে নৌকা প্রতীকে প্রার্থী চূড়ান্তের প্রাথমিক ধাপে শুক্রবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম দিনে দুই হাজারের বেশি ফরম বিক্রি করেছে তারা।

দলটির প্রার্থী চূড়ান্তে এরপর বাছাই পর্ব পেরিয়ে আসবে ফাইনাল শিট, হবে অপেক্ষার অবসান; জানা যাবে কারা নৌকা প্রতীকে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবে।

তাহলে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া শেষ হচ্ছে কবে? আর বাছাই প্রক্রিয়া শেষে মনোনীত প্রার্থীদের নামের ঘোষণাই বা আসবে কবে?

এ নিয়ে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দেখা দিয়েছে আগ্রহ। এসবের জবাব পেতে চাইলে অপেক্ষা করতে হবে আরও একটি রাত। ১১ নভেম্বর দলটির মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত আসবে কতদিন পর্যন্ত মনোনয়ন ফরম প্রদান ও সংগ্রহের কাজটি চলবে। পাশাপাশি বাইছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে কবে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে বেলা সাড়ে তিনটার মনোনয়ন বোর্ডের ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷

এখনও পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নয়। তেমন কিছু জানাতে পারেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে নিজেও অন্ধকারে থাকার কথা জানান তিনি। বলেন: বঙ্গবন্ধু এভিনিউয়ে রোববার আমাদের দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন দেশরত্ন শেখ হাসিনা। নেত্রী সেখানে সিদ্ধান্ত নেবেন কতোদিন আর দীর্ঘ হবে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া চলবে। বাছাই প্রক্রিয়াই বা কবে থেকে শুরু হবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কোনটি হবে।

এর আগে দশম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন ২ হাজার ৬৮ জন। এবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই দুই হাজারেরও বেশি মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

শনিবারের পরিস্থিতি বিবেচনায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, কতদিন চলবে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়ার কাজ। বিশ্বস্ত সূত্র বলছে, এমন পরিস্থিতি থাকলে আরও পাঁচদিন মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হতে পারে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় সেটা জানা যাবে রোববার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনমনোনয়ন ফরমমনোনয়ন ফরম বিক্রিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT