চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের জন্য এই সরকারই শেষ সরকার: মির্জা আব্বাস

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১২ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগকে জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্তি দিয়েছিলো দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার আবারও বাকশাল নিশ্চিত করেছে। তাদের পতন অনিবার্য। আওয়ামী লীগের জন্য এই সরকারই শেষ সরকার।

সোমবার দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।

মির্জা আব্বাস বলেন, প্রতিদিন ৭, ১৩,১৪ জনে করে বিএনপি নেতাকর্মী গ্রেফতার হচ্ছে। তারপরও বিএনপির কোন অনুষ্ঠান, মিছিল বন্ধ হয়নি, মিটিংয়ে মানুষ কম হয়নি। এরা অবশ্যই মুক্তি পেয়ে আবারও মিছিলে আসবেন। এরাই বিএনপির সৈনিক।

তিনি বলেন, বিএনপির ভিশন ২০৩০ কে চরম ভয় পেয়েছে সরকার। সারা দেশে বিএনপির নেতাকর্মী কর্মিসভা দেখে আরো ভয় পেয়েছে।। আওয়ামী লীগ বুঝতে পেরেছে অন্য সরকারের জন্য নয়। আওয়ামী লীগের জন্য এটাই শেষ সরকার।

এসময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগ কে বাকশাল থেকে মুক্তি দিয়েছিলো। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। বাকশালে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিলো। তেমনি আজকেও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে সরকার।

Reneta

জিয়াউর রহমান দেশে কোটি কোটি অনুসারী রেখে গিয়েছেন দাবি করে তিনি মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম, তারেক জিয়া ও বিএনপির নেতাকর্মীদের দেখলে সরকার ভীত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT