আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মনজুরুল হক। এই প্রথম এরকম আয়োজনের উদ্যোগ নেয়ায় উপস্থিত সকলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এগুলো মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশের গৃহহীনদের আবাসনের ব্যাবস্থা করাকে পৃথিবীতে অন্যান্য হিসেবে অবিহিত করেন।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।






